Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় অসুস্থ মোসাদ্দেকের পাশে আকরাম হোসেন
জাতীয় বিভাগীয় সংবাদ

অসুস্থ মোসাদ্দেকের পাশে আকরাম হোসেন

By Sazzad HossainSeptember 20, 20192 Mins Read

অসুস্থ মোসাদ্দেকের পাশে আকরাম হোসেন

Advertisement

গাজীপুর প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র গাজীপুরের শ্রীপুর পৌরসভা লোহাগাছ গ্রামের গরীব এক অসহায় কৃষক পিতার সন্তান মোসাদ্দেক কঠিন রোগে আক্রান্ত। সহায় সম্বলহীন তার পিতার চিকিৎসা করানোর মত কোন সুযোগও নেই।

থাকেন সরকারি খাস জমিতে। অন্যের জমি বর্গা চাষ করে কোন রকমে দিনাতিপাত করেন। ছেলে মোসাদ্দেক ডাক্তারি ভর্তি পরিক্ষায় উত্তির্ন হয়েও টাকার জন্য মেডিকেল কলেজে ভর্তি হতে পারেনি। মোসাদ্দেক টিউশনি করেই কোনরকমে তার লেখাপড়ার খরচ চালাতেন।

কিন্তু কঠিন অসুখের কাছে যেন তিনি দিন দিন হেরেই যাচ্ছেন । তিনি আর পারছেননা। বাধ্য হয়েই বাচার আকুতি নিয়ে সকলের সহযোগিতা চেয়েছেন সে ও তার পরিবার। তার লান্স (ফুসফুস) প্রায় ৬০ শতাংশেরও বেশি ডেমেজ হয়ে গেছে তার অপারেশন ও চিকিৎসার জন্য খরচ পড়বে প্রায় ৮ লাখ টাকা।

বুধবার সন্ধা সাড়ে ছয়টার সময় গাজীপুর ৩ আসনের সাংসদ ইকবাল হােসেন সবুজের বড় ভাই ,বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় অর্থ বিষয়ক উপ কমিটির সদস্য, মো: আকরাম হােসেন বাদশা মৃত্যুপথযাত্রী মােসাদ্দেকের বাড়িতে এসে তার সাথে দেখা করে তার রোগ ও চিকিৎসার সমস্থ বিষয়ে খুঁজ খবর নেন, তার মার সাথে কথা বলেন।

আকরাম হোসেন বলেন, মানুষের উপকারে মানুষ আসবে এটাই ত দুনিয়ার নিয়ম। মানুষের উপকারে আসতে পারলে নিজেকে খুব ধন্য মনে হয়। মনের মধ্যে একটা শান্তির প্রশান্তি আসে। আজকে আমার বিপদ ত কালকে আপনারও বিপদ হতে পারে, বিপদে একজনের পাশে সকলের এগিয়ে আসা উচিত বলে আমি মনে করি।

মোসাদ্দেক খুবই মেধাবী ছেলে। তার মত এরকম একজন ফুটন্ত গোলাপকে এভাবে জড়ে যেতে দেওয়া যায়না। আমি তার চিকিৎসার কাগজপত্র ভালো কোন বড় ডাক্তারকে দেখিয়ে পরামর্শ করবো কিভাবে তার সুচিকিৎসা নিশ্চিত করা যায়।

এবং সে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে। আর এর জন্য আমি আমার সাধ্য অনুযায়ী পাশে থাকার চেষ্টা করবো। আর আমি সমাজের বিত্তবানদের কাছে বিনীত অনুরোধ করবো আসুন আমরা যার যার সাধ্য অনুযায়ী মোসাদ্দেকের পাশে দাঁড়াই।

সবাই মিলে ছেলেটার পাশে দাঁড়ালে হয়তো বেচে যাবে একটি উজ্জ্বল মেধাবী প্রাণ। অসহায় বৃদ্ধ বাবা’মার মুখে ফুটবে হাসি। এসময় তিনি মোসাদ্দেকের ঔষধপত্র ও ভালো খাবারের জন্য তার মার হাতে ১০ হাজার টাকা তুলে দিয়ে চিন্তা না করে আল্লাহ তায়ালা নিকট দোয়া করতে বলেন।

মোসাদ্দেকের বৃদ্ধ মা কাঁদতে কাঁদতে বলেন, আমার ছেলের জন্য আপনারা দোয়া ও সহযোগিতা করবেন। আমার যদি সহায় সম্বল থাকতো আমি কি আমার সন্তানের জন্য আপনাদের কাছে হাত পাততাম?

টাকার জন্য আমার ছেলেকে ডাক্তারি পরিক্ষায় পাশ করার পরও পড়াইতে পারিনাই, আজ যদি সে ডাক্তারি পড়তো তাইলেত তার রোগ এত বড় হইতোনা আগেই বুঝতে পেরে চিকিৎসা করাইত। কত বড় অভাগা মা’আমি সন্তানের জন্য কিছুই করতে পারতেছিনা। বলেই অঝোরে কাঁদতে থাকেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sazzad Hossain
  • Facebook
  • X (Twitter)
Related Posts
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026

Latest News

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa