
আজ সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর সাইফউদ্দিন নিজেই দিয়েছেন। তিনি বলেন, ‘বিগত দুই তিনদিন ধরে প্রচণ্ড জ্বর গলা ব্যথা কাশি নিয়ে খুব ভয়ে ছিলাম । গতকালকে করোনা টেস্ট করানোর পর আজকের রেজাল্ট নেগেটিভ আসে। আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হতে পারি।’
করোনার প্রভাব শুরুর পরই নিজ শহর ফেনিতে ফিরে গিয়েছিলেন সাইফউদ্দিন। সেখানেই নিজ উদ্যোগে ফিটনেস অনুশীলন চালিয়ে গেছেন এই অলরাউন্ডার। বিসিবি ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলনের সুযোগ করে দিলে কদিন আগে ঢাকায় ফেরেন তিনি। মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে বেশকিছু দিন তাকে অনুশীলনও করতে দেখা গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



