Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় অস্ট্রেলিয়ায় পালিয়েছেন অতিরিক্ত আইজিপি মীর রেজাউল আলম
জাতীয়

অস্ট্রেলিয়ায় পালিয়েছেন অতিরিক্ত আইজিপি মীর রেজাউল আলম

By Saumya SarakarSeptember 29, 20243 Mins Read

অস্ট্রেলিয়ায় পালিয়েছেন অতিরিক্ত আইজিপি মীর রেজাউল আলম

Advertisement
জুমবাংলা ডেস্ক : ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে পুলিশের অনেক কর্মকর্তা এখনো আত্মগোপনে রয়েছেন। এছাড়া দেশ ছেড়ে পালিয়ে গেছেন অনেকেই।

এই তালিকায় নতুন যোগ হয়েছে পুলিশের এক সময়ের প্রভাবশালী কর্মকর্তা মীর রেজাউল আলম। গত ১৮ সেপ্টেম্বর তিনি বিমানবন্দর দিয়ে অস্ট্রেলিয়ার সিডনি পালিয়ে গেছেন। পুলিশের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

পুলিশ সূত্র জানায়, মীর রেজাউল আলম পুলিশের ১৫তম ব্যাচের কর্মকর্তা। তার গ্রামের বাড়ি মাগুরা জেলার শ্রীপুর এলাকার চৌগাছিতে। তিনি সর্বশেষ অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি পেয়ে পুলিশ সদর দফতরে কর্মরত ছিলেন। ৫ আগস্ট পট পরিবর্তনের পর তিনি আর অফিস করেননি। এর মধ্যে তিনি বিদেশে পালিয়ে যাওয়ার ফন্দি আঁটেন। গত ১৮ সেপ্টেম্বর মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি সিডনি চলে যান।

পুলিশের একাধিক সূত্র জানায়, পুলিশের বিশেষ শাখার ঊর্ধ্বতন একজন কর্মকর্তাকে ‘ম্যানেজ’ করে তিনি ইমিগ্রেশন পার হয়েছেন। বিষয়টি জানাজানি হওয়ার পর পুলিশে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। সংশ্লিষ্টরা জানান, বিশেষ শাখার ওই কর্মকর্তা মীর রেজাউল আলম ছাড়াও আরও অনেককেই বিদেশে পালিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন।

জানা গেছে, গত ১৪ সেপ্টেম্বর পল্টন থানায় পুলিশ কর্মকর্তা মীর রেজাউল আলমের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়। মামলা দায়েরের পর থেকেই গ্রেফতার আতঙ্কে তিনি পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। অতিরিক্ত আইজিপি মীর রেজাউল আলম ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (অ্যাডমিন) হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন। এছাড়া ডিএমপির ট্রাফিক বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করা ছাড়াও, অপারেশন শাখার দায়িত্বে এবং কিশোরগঞ্জের পুলিশ সুপার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

পুলিশ সদর দফতর জানায়, ৫ আগস্ট পট পরিবর্তনের পর মোট ১৮৭ জন কর্মকর্তা ও সদস্য কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। এছাড়া প্রায় দুই ডজন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। এছাড়া রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রায় তিন শ’ পুলিশ সদস্য ও কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

পুলিশ সূত্র জানায়, ইতোমধ্যে পুলিশের সাবেক দুই কর্মকর্তা এ কে এম শহীদুল হক, আছাদুজ্জামান মিয়া, চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ অনেক পুলিশ কর্মকর্তা ও সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া আরও দেড় ডজন কর্মকর্তাকে গ্রেফতারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমতি নেওয়া হয়েছে। যে কোনো সময় সেসব পুলিশ কর্মকর্তা ও সদস্যদের গ্রেফতার করা হতে পারে।

পুলিশের একটি সূত্র জানায়, ঢাকার ৫০ থানায় যেসব পুলিশ কর্মকর্তা ছাত্র-জনতার আন্দোলনে অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন, তাদের অনেককেই গ্রেফতার করা হবে। ইতোমধ্যে যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান ও গুলশান থানার সাবেক ওসি মাজহারুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া যেসব এলাকায় পুলিশের গুলিতে আন্দোলনকারীরা নিহত হয়েছেন, সেসব এলাকার উপ-কমিশনার ও অতিরিক্ত উপ-কমিশনার ও সহকারী কমিশনারদেরও আইনের আওতায় আনা হবে।

পুলিশের একটি সূত্র জানায়, বাংলাদেশ পুলিশের সবচেয়ে বেশি আলোচিত ও সমালোচিত কর্মকর্তা সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদের অবস্থান নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। ৫ আগস্টের পর থেকে তাকে আর প্রকাশ্যে কোথাও দেখা যায়নি। একটি সূত্র জানিয়েছে, তিনি মারধরের শিকার হয়ে একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অপর একটি সূত্র জানিয়েছে, তিনি অবৈধভাবে সীমান্ত পারি দিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন। এছাড়া আরেক আলোচিত পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সরকার লালমনিরহাট সীমান্ত দিয়ে ভারতে চলে গেছেন বলে জানা গেছে। এছাড়া পুলিশের আওয়ামী ঘনিষ্ঠ আরও কয়েকজন কর্মকর্তাও বিভিন্ন কৌশলে দেশ ছেড়েছেন বলেও জানা গেছে।

অভিযোগ তুলে নিলেন অ্যাঞ্জেলিনা, স্বস্তিতে ব্র্যাড পিট

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saumya Sarakar
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.

Related Posts
nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

July 22, 2026
e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

July 22, 2026
এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

July 22, 2026

Latest News

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

ডা. জাহেদ

অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার : ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa