Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা অস্ট্রেলিয়ান ওপেনে ফেদেরারের খেলা এখনো নিশ্চিত নয়
খেলাধুলা

অস্ট্রেলিয়ান ওপেনে ফেদেরারের খেলা এখনো নিশ্চিত নয়

By জুমবাংলা নিউজ ডেস্কনভেম্বর 15, 2021Updated:নভেম্বর 15, 20212 Mins Read

অস্ট্রেলিয়ান ওপেনে ফেদেরারের খেলা এখনো নিশ্চিত নয়

Advertisement

স্পোর্টস ডেস্ক: আগামী বছর অস্ট্রেলিয়ান ওপেনে খেলা নিয়ে এখনো নিশ্চয়তা দিতে পারছেন না রজার ফেদেরার। কিন্তু আগামী বছরই কোন এক সময় তিনি কোর্টে ফিরে আসবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন কোচ ইভান লুবিসিচ।

২০ বারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী ফেদেরার জুলাইয়ে উইম্বলডনের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেবার হাঁটুর অস্ত্রোপচারের কারনে আর কোর্টে নামতে পারেননি। জানুয়ারিতে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামে ফেদেরারের ফেরার আশা আছে কিনা এমন প্রশ্নের উত্তরে বিশ্বের সাবেক তিন নম্বর খেলোয়াড় লুবিসিচ বলেছেন, এখনো এ ব্যপারে কোন প্রতিশ্রুতি দিতে পারছি না। এ সম্পর্কে তিনি আরো বলেন, ‘আমি মনে করি সম্ভাবনা খুবই ক্ষীন। সে এখনো পুনর্বাসনে আছে। আমি তাকে যতটুকু চিনি তাকে শতভাগ ফিট না হওয়া পর্যন্ত কোর্টে নামবে না। কারন যেকোন টুর্নামেন্টে শিরোপা জয়ের জন্যই ফেদেরার খেলতে নামে। সে কারনেই আমার কাছে মনে হচ্ছে এই মুহূর্তে অস্ট্রেলিয়ান ওপেনে তার খেলার কোন সম্ভাবনা নেই। ধীরে ধীরে তাকে এগিয়ে যেতে হচ্ছে, কারন এখন তার বয়স ৪০। সব বিষয়ে তাকে ধৈর্য্য ধরতে হবে। অন্যান্যদেও মত তার সুস্থতার মাত্রাও এত দ্রুত হবেনা।’

নোভাক জকোভিচ ও রাফায়েল নাদালের সাথে সর্বকালের সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জয়ের ক্ষেত্রে এগিয়ে রয়েছেন সুইস সেনসেশন ফেদেরার। মেলবোর্ন পার্কে তাই এই তিনজনের অংশগ্রহনই আশা করছেন অস্ট্রেলিয়ান ওপেনের আয়োজকরা। স্প্যানিশ তারকা নাদালেরও ইনজুরি শঙ্কা রয়েছে। যদিও মেলবোর্নে খেলার আশ্বাস তিনি দিয়েছেন। এদিকে টেনিস অস্ট্রেলিয়া টুর্নামেন্টের স্বাস্থ্য প্রোটোকল প্রকাশ না করা পর্যন্ত সেখানে খেলার ব্যপারে নিশ্চিত করবেন না বলে জানিয়ে দিয়েছেন বিশ্বের একন নম্বর তারকা জকোভিচ। এখনো কোভিড-১৯’র ভ্যাক্সিন নেননি সার্বিয়ান জকোভিচ। যে কারনে অস্ট্রেলিয়ার বর্তমান আইনানুযায়ী তার সেখানে ভ্রমন নিষেধাজ্ঞা রয়েছে। অস্ট্রেলিয়ান সরকার জানিয়ে দিয়েছে ভ্যাক্সিন না নেয়া খেলোয়াড়দেও অবশ্যই ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে। ভিক্টোরিয়ান সরকার অবশ্য এই আইন শিথীলের অনুরোধ জানিয়েছেন বলে গুঞ্জন উঠেছে। যদিও এ সম্পর্কে ভিক্টোরিয়ার প্রিমিয়ার ড্যান এ্যান্ড্রু স্পষ্টভাবে বলে দিয়েছেন তারা ভ্যাক্সিন না নেয়া খেলোয়াড়দের ব্যপারে কোন রকম ছাড় দিবে না। টেনিস অস্ট্রেলিয়া যদিও বারবার একটি কথাই বলছে, তারা এ ব্যপারে সরকারের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
tunisia

এক হালি গোল খেয়ে বিশ্বকাপ থেকে তিউনিসিয়ার বিদায়

জুন 21, 2026
Messi

মেসির সামনে তিনটি রেকর্ডের হাতছানি

জুন 21, 2026
Ancelotti-And-Neymar

নেইমারকে নিয়ে মহা-সুখবর দিলেন আনচেলত্তি

জুন 20, 2026

Latest News

tunisia

এক হালি গোল খেয়ে বিশ্বকাপ থেকে তিউনিসিয়ার বিদায়

Messi

মেসির সামনে তিনটি রেকর্ডের হাতছানি

Ancelotti-And-Neymar

নেইমারকে নিয়ে মহা-সুখবর দিলেন আনচেলত্তি

রেনশ

‘আমার বোলিং ভালো না বলেছিল’ বাংলাদেশকে খোচা রেনশর

হাকিমি

ধর্ষণ মামলায় বিচারমুখী পিএসজি তারকা আশরাফ হাকিমি

স্কটল্যান্ড

মরক্কোর বিপক্ষে ইতিহাস গড়ার সুযোগ স্কটল্যান্ডের

BD

শেষ দিকে পথ হারিয়ে বাংলাদেশের হার, সিরিজ অস্ট্রেলিয়ার

বিশ্বকাপ

ব্রাজিল বনাম হাইতি বিশ্বকাপ ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

ফুটবল

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ইতিহাসের প্রাচীনতম ফুটবল

সিরিজ

লিটন-তাসকিন ছাড়াই জিম্বাবুয়ে সিরিজ, এলপিএলে খেলবেন পাঁচ টাইগার

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa