
জানা গেছে, হাইকমিশন অস্ট্রেলিয়ান নাগরিক, স্থায়ী বাসিন্দা ও তাদের পরিবারের সদস্যদের অস্ট্রেলিয়ায় ফিরে যেতে সহায়তা করেছে। এতে সহযোগিতা করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা ও বিমানবন্দর কর্মকর্তারা।
এর আগে ১৬ এপ্রিল প্রথম দফায় ২৮৫ জন অস্ট্রেলিয়ার নাগরিক ফিরে যায়। ফ্লাইট ছাড়ার আগে অস্ট্রেলিয়ান হাইকমিশনার জেরেমি ক্রুয়ার বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
দেশে ফিরলেন ১৫৭ বাংলাদেশি
করোনাভাইরাসের কারণে আন্তর্জাতিক বিমান চলাচলে নিষেধাজ্ঞা থাকায় অস্ট্রেলিয়ায় আটকে পড়া ১৫৭ বাংলাদেশি দেশে ফিরেছেন। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে মেলবোর্ন থেকে শ্রীলঙ্কান এয়ারলাইনসের বিশেষ বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্যানবেরায় বাংলাদেশের হাইকমিশন ও অস্ট্রেলিয়া কর্তৃপক্ষের সহায়তায় এবং ভিক্টোরিয়ান বাংলাদেশি কমিউনিটি ফাউন্ডেশন (ভিবিসিএফ) ও মেল্টন ট্রাভেল সেন্টারের সহযোগিতায় ওই বাংলাদেশিদের ফিরিয়ে আনা হয়েছে।-কালের কন্ঠ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



