Advertisement
স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডস এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৬ বছর।

ক্রিকেট অস্ট্রেলিয়া আজ রবিবার এ খবর জানিয়েছে। সাইমন্ডসের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রিকেট দুনিয়ায়।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রাথমিক তদন্তে জানা গেছে শনিবার রাত ১১টার পর এলিস রিভার ব্রিজের কাছে হার্ভে রেঞ্জ রোডে গাড়িটি চালাচ্ছিলেন সাইমন্ডস। গাড়িটি রাস্তা থেকে ছিটকে পড়ে এবং দুর্ঘটনা ঘটে। জরুরি পরিষেবার সাথে যুক্ত কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সাইমন্ডসকে বাঁচানোর চেষ্টা করেছিলেন। তবে তার আঘাত গুরুতর হওয়ার কারণে সাইমন্ডসের মৃত্যু হয়। ফরেনসিক ক্র্যাশ ইউনিট এই দুর্ঘটনার তদন্ত করছে।’

এ নিয়ে চলতি বছরে তৃতীয় অস্ট্রেলিয়ান ক্রিকেটারের মৃত্যুর খবর এল। গত মার্চের প্রথম সপ্তাহে শেন ওয়ার্ন ও রডনি মার্শ মৃত্যুবরণ করেন।

অস্ট্রেলিয়ার হয়ে ২৬টি টেস্ট, ১৯৮টি একদিনের ম্যাচ এবং ১৪টি টি-টোয়েন্টি খেলেছিলেন অ্যান্ড্রু সাইমন্ডস। দু’বার বিশ্বকাপও জিতেছিলেন তিনি। এক দিনের ক্রিকেটে ৫০৮৮ রান করেছিলেন তিনি। নিয়েছিলেন ১৩৩টি উইকেট। টেস্টে দু’টি শতরান-সহ ১৪৬২ রান করেছিলেন সাইমন্ডস। নিয়েছিলেন ২৪টি উইকেট।

অ্যান্ড্রু সাইমন্ডস আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ২০১২ সালে। এর পর ধারাভাষ্যকার হিসেবে মাইক হাতে তুলে নেন তিনি।

ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান লকল্যান হেন্ডারসন এক বিবৃতিতে বলেছেন, অস্ট্রেলিয়ার ক্রিকেট আরেক প্রতিভাবানকে হারাল।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.