Advertisement
জুমবাংলা ডেস্ক : আলেম-ওলামাদের নিয়ে ‘মানহানিকর মন্তব্য’ করা হয়েছে দাবি করে তা প্রত্যাহার চেয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদকে লিগ্যাল (আইনি) নোটিশ পাঠানো হয়েছে। নোটিশ পাওয়ার ৭ দিনের মধ্যে ওই মন্তব্য প্রত্যাহারের আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

সোমবার (১২ এপ্রিল) রেজিস্ট্রি ডাকযোগে সাংবাদিক আরিফুর রহমানের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী এবিএম গোলাম মোস্তফা তাজ এ নোটিশ পাঠান। নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

নোটিশে বলা হয়েছে, ‘গত ১ এপ্রিল দৈনিক নয়া দিগন্ত পত্রিকায় প্রকাশিত সংবাদে জানা যায়, আপনি (নোটিশগ্রহীতা বেনজীর আহমেদ) মন্তব্য করেছেন, ‘‘হুজুররা রিকশায় যেতে পারতেন না এখন বড় হুজুরদের গাড়ি আছে’’। সাধারণত হুজুর বলতে আমরা আলেম-ওলামাগণকেই বুঝে থাকি। বিছিন্ন কিছু দুনিয়াদার ধর্ম ব্যবসায়ীদের জন্য সামগ্রিকভাবে সকল আলেম-ওলামাদের প্রতি মানহানিকর মন্তব্য রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন দায়িত্বশীলের কাছ থেকে কোনোভাবেই কাম্য হতে পারে না।’

নোটিশে বলা হয়, ‘এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীতে দল-মত নির্বিশেষ দেশের সকল মানুষের অর্থনৈতিক যে স্বপ্ন দেখেছিলেন, সে সপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন। অথচ আপনার উক্ত মন্তব্যের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের পথে কাঁটা/অন্তরায় সৃষ্টি করছেন বলে আমার মক্কেল মনে করেন।’

এতে আরও বলা হয়েছে, ‘আমার মক্কেল আরও মনে করেন, আপনার (বেনজীর আহমেদ) উক্ত মন্তব্যে আলেম-ওলামাদের মানহানি হয়েছে, যা তার ও সকল মুসলমানগণের ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত। সংবিধান সমুন্নত রাখার শপথ গ্রহণকারী একজন দায়িত্বশীল পদাধিকারী হিসেবে আপনার কাছে এমন মন্তব্য মোটেও প্রত্যাশিত নয়।’

তাই এই নোটিশ পাওয়ার ৭ দিনের মধ্যে আলেম-ওলামাদের নিয়ে করা উক্ত মন্তব্য প্রত্যাহার করতে আশাবাদ করা হয়েছে। অন্যথায় আইজিপির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও উল্লেখ করা হয়েছে নোটিশে। সূত্র : জাগো নিউজ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.