Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় পুলিশ হবে মানুষের প্রথম ভরসাস্থল : আইজিপি
জাতীয়

পুলিশ হবে মানুষের প্রথম ভরসাস্থল : আইজিপি

By Saumya SarakarFebruary 1, 2024Updated:February 1, 20242 Mins Read

পুলিশ হবে মানুষের প্রথম ভরসাস্থল : আইজিপি

Advertisement

জুমবাংলা ডেস্ক : পুলিশ হবে মানুষের প্রথম ভরসাস্থল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিনি বলেন, এক্ষেত্রে ডিএমপি অগ্রণী দৃষ্টান্ত স্থাপন করতে হবে। এ সময় তিনি থানাকে নির্ভরতার প্রতীক হিসেবে দেখতে চান।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে রাজারবাগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৪৯ বছরে পদার্পণ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আইজিপি এ কথা বলেন।

আইজিপি বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ জনসাধারণের সঙ্গে সেতুবন্ধন তৈরি করেছে যা অতুলনীয়। জঙ্গিবাদ, সাইবার ক্রাইমসহ নাশকতাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে। ডিএমপি নাগরিকসুলভ মনোভাব যথাযথভাবে দায়িত্ব পালন করতে সক্ষম হয়েছে।

পুলিশ প্রধান বলেন, মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স বজায় রাখতে হবে। সেবাপ্রত্যাশীদের প্রতি মানবিক আচরণ করব আমরা। থানাকে জনগণের আস্থা ও নির্ভরতার প্রতীক হিসেবে দেখতে চাই। এক্ষেত্রে ডিএমপিকে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করতে হবে।

আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, বর্তমানে ৫০টি থানা নিয়ে বাংলাদেশ পুলিশের সর্ববৃহৎ ইউনিট হিসেবে ঢাকাবাসীকে সেবা দিয়ে যাচ্ছে। নাগরিকদের মধ্যে আইনের প্রতি শ্রদ্ধার সংস্কৃতি গড়ে তুলতে হবে। আইনশৃঙ্খলা বাহিনী যেমন দেশ ও সরকারের দর্পণ তেমনি সবদিক থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম সফলতা ও ব্যর্থতার দ্বারা অনেকাংশে বাংলাদেশ পুলিশ মূল্যায়িত হয়ে থাকে। এজন্য নগরবাসীর সঙ্গে ডিএমপির সৌহার্দ্য ও সংহতি বৃদ্ধি করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার সব প্রচেষ্টায় হবে আজকের এই দিনে সবার প্রত্যয় এবং মূল লক্ষ্য।

আইজিপি বলেন, সম্প্রতি ঢাকা মেট্রোপলিটন পুলিশ বিভিন্ন উসকানির মুখেও অত্যন্ত ধৈর্য ধারণ করে দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে দেশ ও নগরবাসীর আস্থা কুড়িয়েছে। একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য ডিএমপি আন্তরিকতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে সফলভাবে দায়িত্ব পালন করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিশেষ অতিথি রয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাবিবুর রহমান।

বাংলাদেশকে জবাবদিহির আওতায় আনার প্রশ্নে যা বলল জাতিসংঘ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saumya Sarakar
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.

Related Posts
মানব পাচার

মানব পাচারের নতুন ফাঁদ: কম্বোডিয়ার মৃত্যুকূপে বন্দি বাংলাদেশের তরুণরা

June 24, 2026
শ্রমমন্ত্রী

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : শ্রমমন্ত্রী

June 24, 2026
মালয়েশিয়ার শ্রমবাজার

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জুলাইয়ের মধ্যে আসতে পারে সুখবর

June 24, 2026

Latest News

মানব পাচার

মানব পাচারের নতুন ফাঁদ: কম্বোডিয়ার মৃত্যুকূপে বন্দি বাংলাদেশের তরুণরা

শ্রমমন্ত্রী

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : শ্রমমন্ত্রী

মালয়েশিয়ার শ্রমবাজার

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জুলাইয়ের মধ্যে আসতে পারে সুখবর

ডিসি সারওয়ার

মাজারের টাকা নিয়ে ডিসি সারওয়ারের কল রেকর্ড ভাইরাল

bobby-hajjaj

জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : ববি হাজ্জাজ

মোটরসাইকেল চালক

সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা

সঞ্চয়পত্র বিক্রি

সঞ্চয়পত্র বিক্রিতে নতুন নির্দেশনা

পেনশন

পেনশন নিয়ে বড় সুখবর

বৃষ্টি

উত্তরে বন্যার শঙ্কা, যেসব অঞ্চলে হতে পারে বৃষ্টি

স্বাস্থ্য কর্মকর্তা

হাসপাতালের বাথরুম পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দিতে চান স্বাস্থ্য কর্মকর্তা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa