Advertisement
জুমবাংলা ডেস্ক : আগামী এক বছরের জন্য ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইডিবি) বোর্ড অব ডিরেক্টরর্সের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছে বাংলাদেশ। পদাধিকার বলে এই দায়িত্ব পালন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

পাশাপাশি পয়লা সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই সম্মেলনের শেষদিন শনিবার রোহিঙ্গা শরণার্থীদের নিজ দেশে ফেরত পাঠাতে ওআইসির সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। এছাড়া কোভিডের ক্ষতি মোকাবেলায় বাংলাদেশকে ৫০ হাজার মার্কিন ডলার অনুদান দিয়েছে আইডিবি।

উজবেকিস্তানের তাসখন্দে সংস্থাটির বার্ষিক সভার শেষদিনে এসব তথ্য দেন প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন মিয়া।

তবে সবকিছুকে ছাপিয়ে করোনা নিয়েই উদ্বেগ সবার। তাসখন্দে আইডিবির বার্ষিক সভাতেও দেখা গেল মুসলিম দেশগুলোতে করোনা ভ্যাকসিন নিশ্চিতে নানামূখী পরিকল্পনার রূপরেখা।

বিশ্বনেতাদের মতে, বিপর্যস্ত বিশ্বে এখন দেশে দেশে উদ্বেগের বড় কারণ ভ্যাকসিন। আপাতত সংক্রমণে লাগাম টানার সঙ্গে আন্তর্জাতিক যোগাযোগ স্বাভাবিক করতেও এর কোন বিকল্প নেই বলেই মনে করছেন তারা।

আর সেই সভাতেই সবার জন্য ভ্যাকসিন নিশ্চিতে সংস্থাটির কাছে আর্থিক সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। একই সঙ্গে সহযোগিতা চাওয়া হয়েছে করোনা পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধারে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের জন্যও।

এছাড়া ইসলামিক ডেভলপমেন্ট ব্যাংক আইডিবির ৪৭তম বার্ষিক সম্মেলন ২০২২ এর জন্য নির্বাচিত করা হয়েছে মিশরকে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.