
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় মামলার বিষয়ে জানতে চাইলে ডাকসুর ভিপি নুরুল হক নুর বলেন, আমরা স্বৈরাচার সরকারের বিভিন্ন কাজের সমালোচনা করি, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলি বলেই মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। কাজেই এসব মামলায় আমরা আদালতে দৌড়াদৌড়ি করে সময় নষ্ট করবো না। রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা রাজপথেই মোকাবিলা করবো।
ভিপি নুর বলেন, এর আগেও আমার নামে চুরির মামলা, ধর্মীয় উস্কানি দেয়ার প্রহসনমূলক মামলা হয়েছে। আর এমন রাজনৈতিক মামলা এই সরকারের আমলে অনেক প্রতিবাদী মানুষের বিরুদ্ধে হয়েছে। কাজেই আমরা মামলায় বিচলিত নই। রাজনৈতিক মামলা রাজপথেই মোকাবিলা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



