জুমবাংলা ডেস্ক: অতি সম্প্রতি প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টার সঙ্গে আইনমন্ত্রীর একটি ফোনালাপ ফাঁস হওয়ার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এটা তদন্তের বিষয়। এটা কীভাবে রেকর্ড হলো সেটা দেখার বিষয় আছে। নিশ্চিত না হয়ে আমি কিছু বলতে চাচ্ছি না।

Advertisement

রবিবার (১৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে সড়ক পরিবহণ সেক্টরে শৃঙ্খলা জোরদারকরণ এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণে গঠিত কমিটির সুপারিশ বাস্তবায়নের জন্য টাস্কফোর্সের সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারিভাবে এ রকম রেকর্ড করার কোনো সিস্টেম নেই। এটা যদি করে থাকে তাহলে কেউ ইচ্ছাকৃতভাবে করেছে। অন্য কোনো প্রযুক্তি বের হয়েছে কি না- দেখার বিষয় আছে। এনটিএমসি একটি মাত্র প্রতিষ্ঠান যেখানে লফুল ইন্টারসেপশন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া মনিটর বা প্রকাশ করতে পারে না। কাজেই অনুসন্ধানের ব্যাপার আছে। এর সঙ্গে বাইরের দেশের সংশ্লিষ্টতা আছে কি না, তা পরীক্ষা-নিরীক্ষা ছাড়া বলতে পারব না।

জাপানি দুই শিশু মায়ের কাছে বাংলাদেশে থাকবে, ব্যয় বহন করবেন বাবা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.