Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় আইনশৃঙ্খলা বাহিনী ও ম্যাজিস্ট্রেটদেরকে কড়া নির্দেশ দিলেন সিইসি
জাতীয় স্লাইডার

আইনশৃঙ্খলা বাহিনী ও ম্যাজিস্ট্রেটদেরকে কড়া নির্দেশ দিলেন সিইসি

By Protik HossainFebruary 1, 2020Updated:February 1, 20202 Mins Read

আইনশৃঙ্খলা বাহিনী ও ম্যাজিস্ট্রেটদেরকে কড়া নির্দেশ দিলেন সিইসি

Advertisement
জুমবাংলা ডেস্ক : কেউ কোনো এজেন্টকে বের করে দিলে তা প্রতিহত করার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।

শনিবার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উত্তরার পাঁচ নম্বর সেক্টরের আইইএস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়ে এ কথা বলেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী, ম্যাজিস্ট্রেট যারা আছে তাদের প্রতি আমার কড়া নির্দেশ যে কোনো কেন্দ্রে কোনো এজেন্টকে বের করে দেয়ার অভিযোগ যদি পায় তাহলে সেই এজেন্টকে আবার কেন্দ্রে ঢুকিয়ে দিয়ে তার নিরাপত্তার ব্যবস্থা করবেন। আর যারা এজেন্ট আছেন এবং এজেন্টের যারা প্রার্থী আছে তাদের প্রতি অনুরোধ প্রথমে প্রিসাইডিং অফিসারের কাছে সাহায্য চাইবে, তারপরও না হলে বাইরে এসে ম্যাজিস্ট্রেটের কাছে বা আইনশৃঙ্খলা বাহিনী ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে বলবেন। তাদের সাহায্যে আবার ভেতরে যাবেন।

তিনি বলেন, এজেন্টকে বের করে দেয়া হয়েছে এমন প্রত্যক্ষ অভিযোগ আমার কাছে আসেনি। এ রকম হলে তো চলবে না।

সিইসি বলেন, যারা এজেন্ট তাদেরও সে রকম শক্ত থাকতে হবে। সামর্থ্য থাকতে হবে সেখানে টিকে থাকার। একজন বলল বেরিয়ে যাও, আর সে যদি বেরিয়ে যায়, সেটা তো ম্যানেজ করা কঠিন।

সাংবাদিকরা এ সময় জানতে চান, তাহলে কি এজেন্টরা প্রতিরোধ গড়ে তুলবেন?

জবাবে সিইসি বলেন, আমি মনে করি সেটাই উচিত। কেই বেরিয়ে যেতে বললে সেটা তার প্রতিহত করা উচিত।

তিনি বলেন, আমি মারামারি করতে বলছি না। তবে প্রথমে প্রতিহত করতে হবে, প্রতিবাদ করতে হবে। তারপরও যদি না হয় আইনশৃঙ্খলা বাহিনীকে জানাবে। কেউ যে তাদের বের করে দিয়েছে তা তো প্রতিষ্ঠিত করতে হবে।

ভোটার উপস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, ভোটার উপস্থিতি এখন পর্যন্ত ভাল না। আমি আসার সময় দুটি কেন্দ্র পরিদর্শন করেছি। তবে দুপুর গড়ানোর সঙ্গে সঙ্গে হয়তো ভোটারদের উপস্থিতি বাড়বে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Protik Hossain
  • Facebook
  • X (Twitter)
Related Posts
বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

July 21, 2026
বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

July 21, 2026
পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

July 21, 2026

Latest News

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

ডা. জাহেদ

অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার : ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

হজ প্যাকেজ

সরকা‌রি দুটি হজ প্যাকেজ ঘোষণা: বিমান ভাড়া কমলেও খরচ বেড়েছে অন্য খাতে

BRTA

গাড়িতে হর্ন ব্যবহার নিয়ে বিআরটিএ’র নতুন নির্দেশনা

অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

বাধ্যতামূলক মধ্যস্থতা

ভোলাসহ ১০ জেলায় মামলার আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু

সরকারি ব্যবস্থাপনা

সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa