
এদিকে, সাঈদ খোকন এক বিবৃতিতে বলেছেন, তাপসের মান সম্মানের বাজারমূল্য কত, তা মামলার বিবরণী পেলে জানা যাবে। একটি গণমাধ্যমকে জানিয়েছেন, মামলার কাগজপত্র দেখে আইনি ব্যবস্থা নেবেন। ঘটনার শুরু রাজধানীর ফুলবাড়িয়া মার্কেটে নকশাবহির্ভূত দোকান উচ্ছেদ নিয়ে। দোকান বরাদ্দের নামে অর্থ আত্নসাৎ করা হয়েছে-এমন অভিযোগে কয়েকদিন ধরে পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক ও বর্তমান মেয়র।
আজ সোমবার সকালে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়ার কথা জানান মেয়র তাপস। রাজধানীর কয়েকটি এলাকার বক্স কালভার্টের বর্জ্য অপসারণ কাজ পরিদর্শন করে এ কথা বলেন তিনি। এরপরপরই মানহানিকর বক্তব্য দেয়ার অভিযোগে দুপুরে ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালতে দু’টি মামলা দায়ের করা হয়। এ প্রসঙ্গে সাঈদ খোকন জানান, মামলার কাগজপত্র দেখে আইনিভাবে ব্যবস্থা নেয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



