Advertisement

স্পোর্টস ডেস্ক: ২০১৬ সালে রেকর্ড গড়ে ১০৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে জুভেন্টাস থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি জমান ফ্রেঞ্চ ফুটবল তারকা পল পগবা। কিন্তু ইউনাইটেডে নাম লেখানোর পর নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি পগবা। আর সেই সঙ্গে ক্লাবের হয়ে এখন পর্যন্ত প্রিমিয়ার লিগও জিততে ব্যর্থ হন তিনি।

যার ফলে গত মৌসুমের আগে থেকেই পগবার ইউনাইটেড ছেড়ে রিয়াল মাদ্রিদে পাড়ি জমানোর গুঞ্জন ওঠে। ফ্রান্স ভিত্তিক সংবাদমাধ্যম ‘এল’ইকুইপ’ প্রকাশ করেছে, গেল মৌসুমে না হলেও এবারের মৌসুমে ইউনাইটেড ছাড়তে প্রয়োজনে ফিফার আইনের সহায়তা নেবে পল পগবা।

এদিকে রিয়াল মাদ্রিদ ম্যানেজার জিনেদিন জিদান অনেক আগে থেকেই পগবাকে দলে ভেড়ানোর আগ্রহ প্রকাশ করে আসছেন। চলতি মৌসুমের শুরুতেই পগবাকে দলে ভেড়ানোর সুযোগও ছিল রিয়ালের কাছে। তবে ম্যানইউ পগবাকে নিয়ে আলোচনাতে বসতে রাজী হয়নি।

তবে এবার ইউনাইটেড ছাড়তে বদ্ধপরিকর বিশ্বকাপজয়ী পল পগবা। চুক্তি নবায়নের জন্য রেড ডেভিলদের সব প্রস্তাবই ফিরিয়ে দিয়েছেন তিনি। আশ্রয় নিতে পারেন আইনের। ফ্রান্সের দৈনিক ‘এল’ইকুইপ’ জানাচ্ছে এমনটাই। ফিফার দলবদলের ধারার ১৭ নম্বর অনুচ্ছেদের আশ্রয় গ্রহণ করতে চলেছেন পগবা।

অনুচ্ছেদটিতে বলা আছে, কোনো খেলোয়াড়ের সঙ্গে ক্লাবের পাঁচ বছরের চুক্তি থাকলে তিন বছর অতিবাহিত হওয়ার পর খেলোয়াড় চাইলেই সেই চুক্তি শেষ করতে পারবেন। তবে তার জন্য ক্লাবকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করতে হবে খেলোয়াড়কে।

পগবার চুক্তি অনুযায়ী সে ইচ্ছা করলেই দলবদলের মৌসুম শুরু হলে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ম্যানইউকে পরিশোধ করে ক্লাব ত্যাগ করতে পারবেন। আর তার চুক্তি অনুযায়ী সেই অর্থের পরিমাণও উল্লেখ করে দিয়েছে ‘এল’ইকুইপ’। তাদের ধারণা মতে এই অর্থের পরিমাণ ৫০ থেকে ৬০ মিলিয়ন ইউরোর মধ্যে।

তবে এখনই এই রাস্তায় হাটতে চাননা পগবা। কিন্তু সামনের দল বদলের মৌসুমে তাকে ছেড়ে দেওয়া না হলে এমনটা করতে পারেন তিনি। সংবাদমাধ্যমগুলো সেটাই বলছে।

প্রসঙ্গত, ২৭ বছর বয়সী পগবা ইউনাইটেডের হয়ে ৩১ গোল আর ৩১টি অ্যাসিস্ট করেছেন সব ধরনের কম্পিটিশন মিলিয়ে। নামের পাশে আছে ২০১৬/২০১৭ মৌসুমে কারাবো কাপ এবং উয়েফা ইউরোপা শিরোপা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mohammad Al Amin is a member of the iNews Desk editorial team, contributing to day-to-day news coverage with an emphasis on factual accuracy, responsible reporting, and clear storytelling. As part of the newsroom workflow, he works closely with editors and reporters to help produce timely, well-verified articles that meet iNews’ editorial and journalistic standards for a global readership.