
শুনানিতে সিনিয়র আইনজীবী মনসুরুল হক চৌধুরীর উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, আপনাদের অন্তত শতকরা ১০ ভাগ মামলা ফ্রিতে করা উচিত (অসচ্ছল বিচারপ্রার্থীদের)। এটা অবশ্যই পালনীয় কর্তব্য। আইন পেশা সেবামূলক পেশা। এ সময় আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলী বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে প্রতি বছর আইনজীবীদের নতুন করে রিনিউ (লাইসেন্স) করতে হয়। দেখাতে হয় তিনি কতটি মামলা প্র-বোনো (বিনা টাকায়) করেছেন। তা না হলে সিনিয়র আইনজীবীদেরও লাইসেন্স রিনিউ করা হয় না।
জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী বলেন, এটা আমাদের এখানে হলেও ভালো হতো। আমরাও চাই। আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা করা যায়। রাষ্ট্র নিযুক্ত (যারা আইনজীবী রাখতে পারে না, তাদের জন্য নিয়োগ দেয়া হয়) আইনজীবীদের সম্মানী বাড়ানো উচিত বলেও মন্তব্য করেন প্রধান বিচারপতি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



