Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা আইপিএলে খেলোয়াড়কে ফিক্সিংয়ের প্রস্তাব
ক্রিকেট (Cricket) খেলাধুলা

আইপিএলে খেলোয়াড়কে ফিক্সিংয়ের প্রস্তাব

By জুমবাংলা নিউজ ডেস্কOctober 3, 20202 Mins Read

আইপিএলে খেলোয়াড়কে ফিক্সিংয়ের প্রস্তাব

Advertisement

স্পোর্টস ডেস্ক : আরব আমিরাতে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-আইপিএলে অংশ নেওয়া একজন ক্রিকেটারকে ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ করেছেন সংশ্লিষ্ট ওই ক্রিকেটারই নিজেই। ভারতীয় ক্রিকেট বোর্ডের দুর্নীতি দমন ইউনিটে (আকু) লিখিতভাবে অভিযোগ করেছেন তিনি। এ ঘটনায় তদন্তও শুরু করেছে আকু।

করোনার প্রভাবে এবার বায়ো-সিকিউর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে আইপিএল। ফলে মাঠে প্রবেশ করতে পারছেন না ক্রিকেটার এবং ফ্র্যাঞ্চাইজি সংশ্লিষ্টরা ছাড়া কেউই। সে হিসেবে ক্রিকেটারদেরকে সরাসরি ফিক্সিংয়ের প্রস্তাব দেয়ারও সুযোগ নেই এবার। তবে অনলাইন নেটওয়ার্কের মাধ্যমে জুয়াড়িরা ঠিকই তাদের কাজ চালিয়ে যাচ্ছেন।

বিসিসিআইয়ের আকু প্রধান অজিত সিং একজন ক্রিকেটারের ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে তিনি বলেন, হ্যাঁ, একজন ক্রিকেটার এমন অভিযোগ করেছে। আমরা তাকে ট্র্যাক করছি। কিছুটা সময় হয়তো লাগবে।

দুর্নীতি দমন কমিশনের নিয়মানুযায়ী, ওই ক্রিকেটারের পরিচয় গোপন রাখা হয়েছে। ফলে তিনি ভারতীয় ক্রিকেটার নাকি বিদেশি ক্রিকেটার সেটি নিশ্চিত হওয়া যায়নি। জানা যায়নি তিনি কোন ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটার সেটিও।

বায়ো-বাবল সিকিউরড পরিবেশ থাকায়, অন্যান্য বছরের চেয়েও এবার অনলাইন মাধ্যমে বেশি নজর রাখছে আকু। অনেক ক্রিকেটার বিশেষ করে তরুণরা ইন্সটাগ্রাম কিংবা টুইটারের মাধ্যমে ফিক্সিংয়ের প্রস্তাব পেতে পারে বলে মনে করছে দুর্নীতি দমন কমিশন।

বিসিসিআইয়ের একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, ভারতীয় কিংবা বিদেশি এমনকি যারা খেলছেন না তাদের সবাইকেই বেশকিছু দুর্নীতি বিরোধী ক্লাস করানো হয়েছে।

তিনি বলেন, ভালো ব্যাপার হচ্ছে যাকে প্রস্তাব দেয়া হয়েছে সে সাথে সাথেই বিষয়টি জানিয়েছে। সব ক্রিকেটার, এমনকি যারা অনূর্ধ্ব-১৯ দল থেকে এসেছে তারাও ফিক্সিংয়ের বিষয়ে বেশ সচেতন।

ক্রিকেটের এই আসরের দর্শকদের অধিকাংশই মনে করেন, আইপিএলে হরহামেশাই ঘটে ম্যাচ ফিক্সিংয়ের ঘটনা। এর আগে ২০১৩ সালে আইপিএলে স্পট ফিক্সিংয়ের দায়ে সাবেক ভারত জাতীয় দলের পেস বোলার শ্রীশান্ত সহ বেশ কয়েকজন ক্রিকেটার নিষিদ্ধ হন। এখন দেখা যাক, এবারের ঘটনা কোনদিকে মোড় নেয়!

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
বিশ্বকাপ

২০২৬ বিশ্বকাপে প্রথম সাত বিদায়ী দল কারা? এক নজরে তালিকা

June 25, 2026
মরিনহো

‘রিয়াল খেলোয়াড়রা হারুক’—বিশ্বকাপ নিয়ে মজার ইচ্ছা প্রকাশ মরিনহোর

June 25, 2026
ভারত

বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে দাপুটে জয় ভারতের মেয়েদের

June 25, 2026

Latest News

বিশ্বকাপ

২০২৬ বিশ্বকাপে প্রথম সাত বিদায়ী দল কারা? এক নজরে তালিকা

মরিনহো

‘রিয়াল খেলোয়াড়রা হারুক’—বিশ্বকাপ নিয়ে মজার ইচ্ছা প্রকাশ মরিনহোর

ভারত

বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে দাপুটে জয় ভারতের মেয়েদের

জার্মানি

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েও বিড়ম্বনায় জার্মানি, বিশ্বকাপের সূচি নিয়ে ক্ষোভ নাগেলসম্যানের

ভিনিসিয়ুস

‘হেডে গোল করলে উপহার’—আনচেলত্তির বাজি জিতে পুরস্কারের অপেক্ষায় ভিনিসিয়ুস

আর্জেন্টিনার একাদশ

আর্জেন্টিনার একাদশ থেকে বাদ পড়ছেন ৭ তারকা

Worldcup

বিশ্বকাপের প্রতিটি ম্যাচ দেখেই আয় ৫০ হাজার ডলার

ওয়ানডে

জিম্বাবুয়ে সিরিজের ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন লিটন ও মিরাজ

Brazil

ব্রাজিলের শেষ ৩২-এর ম্যাচ কবে, কখন, প্রতিপক্ষ কারা

ভিনিসিয়ুস জুনিয়র

টানা তিন ম্যাচে ম্যাচসেরা ভিনিসিয়ুস জুনিয়র

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa