Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা আইপিএলে ডট বলের কারণে যত গাছ লাগাবে বিসিসিআই
ক্রিকেট (Cricket) খেলাধুলা

আইপিএলে ডট বলের কারণে যত গাছ লাগাবে বিসিসিআই

By Md EliasMay 27, 20242 Mins Read

বৈশ্বিক উষ্ণতা হ্রাসে গণসচেতনতা বৃদ্ধিতে গত বছর থেকে একটি বিশেষ উদ্যোগ নিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্লে অফের ম্যাচগুলোতে হওয়া প্রতিটি ডট বলের জন্য ৫০০টি করে গাছ লাগাবে বোর্ড।

আইপিএলে ডট বল

Advertisement

২০২৪ সালের আইপিএল সাক্ষী হয়েছে সর্বাধিক ছক্কা ও চারের। তাই অনেকেই ভাবতে পারেন এবার ডট বলের সংখ্যা তুলনামূলক কম হয়েছে। কিন্তু মজার ব্যাপার, ২০২৪ সালে প্লে-অফে ডট বলের সংখ্যা গত আসরের চেয়ে বেশি হয়েছে।

প্রথম কোয়ালিফায়ার অনুষ্ঠিত হয় আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। কলকাতা ও হায়দরাবাদের মধ্যকার সেই ম্যাচে ৭৩ টি ডট বল হয়েছে। একই ভেন্যুতে হওয়া প্রথম এলিমিনেটরে রাজস্থানের মুখোমুখি হয় বেঙ্গালুরু। যেখানে ৭৪টি ডট বল হয়েছে।

চেন্নাইয়ে হওয়া দ্বিতীয় কোয়ালিফায়ারে ডট বলের সংখ্যা ছিল অনেকটাই বেশি। রাজস্থান ও হায়দরাবাদের সেই ম্যাচ দেখে ৯৬টি ডট বল। একই ভেন্যুতে হওয়া কলকাতা ও হায়দরাবাদের মধ্যকার ফাইনালে ডট বল হয় ৮০টি। প্লে-অফের চারটি ম্যাচে সর্বমোট ৩২৩টি ডট বল হয়েছে। ফলে এবছর ১ লাখ ৬১ হাজার ৫০০ টি গাছ লাগাবে বিসিসিআই।

এবারের আসরে প্লে-অফে সবচেয়ে বেশি ডট বল করেছেন সানরাইজার্স হায়দরাবাদের পেসার থাঙ্গারাসু নাটারাজন। তিনি সবমিলিয়ে ২৬টি ডট বল করেছেন। ২২টি ডট বল করে দ্বিতীয় অবস্থানে আছেন ফাইনালে ম্যাচসেরা হওয়া মিচেল স্টার্ক। যথাক্রমে ২১ ও ২০ টি ডট করে এই তালিকার পরবর্তী দুই নাম ট্রেন্ট বোল্ট ও হারসিত রানা।

রেমালের প্রভাবে মন খারাপ ঋতুপর্ণার

উল্লেখ্যে, ২০২৩ সালের আইপিএলে হওয়া ডট বলের জন্য ১ লাখ ৪৭ হাজার গাছ লাগিয়েছিল আইপিএল কতৃপক্ষ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Md Elias
  • Website

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.

Related Posts
উয়েফা

লাল কার্ডের নিয়ম বদলে ফিফা সীমা অতিক্রম করেছে : উয়েফা

July 6, 2026
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

মিশরের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

July 6, 2026
রোনালদো

অবশেষে রোনালদো জানিয়ে দিলেন, এটাই তার শেষ বিশ্বকাপ

July 6, 2026

Latest News

উয়েফা

লাল কার্ডের নিয়ম বদলে ফিফা সীমা অতিক্রম করেছে : উয়েফা

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

মিশরের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

রোনালদো

অবশেষে রোনালদো জানিয়ে দিলেন, এটাই তার শেষ বিশ্বকাপ

আর্জেন্টিনা-মিশরের বাঁশি

ফ্রান্সের হাতে আর্জেন্টিনা-মিশরের বাঁশি

আর্জেন্টিনা-মিশর ম্যাচে

আর্জেন্টাইনকে লাল কার্ড দেখানো রেফারি আর্জেন্টিনা-মিশর ম্যাচে

রোনালদোর বান্ধবী

বিশ্বকাপের মাঝেই মেসির বউকে বিশেষ উপহার পাঠালেন রোনালদোর বান্ধবী

কোয়ার্টার ফাইনাল

কোয়ার্টার ফাইনালে নরওয়ের মুখোমুখি ইংল্যান্ড

Vini

পেনাল্টি বিতর্কে মুখ খুললেন ভিনিসিউস

আনচেলত্তি

এখানেই শেষ নয়, ব্রাজিলের জন্য ‘নতুন চক্রের শুরু’ দেখছেন আনচেলত্তি

WorldCup

বিশ্বকাপের শেষ আটে উঠেছে কারা, জেনে নিন সব ম্যাচের সূচি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa