স্পোর্টস ডেস্ক : আইপিএলে নতুন এক ইতিহাস গড়লেন উইন্ডিজ ক্রিকেটার সুনীল নারিন। তিনি ছাড়া আর কেউ ফ্র্যাঞ্চাইজি লিগটির ১৭ বছরের ইতিহাসে এই কীর্তি গড়তে পারেননি।

আইপিএলে নারিনের যে কীর্তি আর কারও নেই

২০২৪ আসরে নারিন ব্যাট হাতে ৪৮৮ রান ও বল হাতে ১৭ উইকেট নিয়ে হয়েছেন টুর্নামেন্টের সবচেয়ে দামি খেলোয়াড় (মোস্ট ভ্যালুয়াবল প্লেয়ার- এমভিপি)। এ নিয়ে তৃতীয়বারের মতো সবচেয়ে দামি খেলোয়াড় হওয়ার রেকর্ড গড়লেন তিনি। যে কীর্তি তিনি ছাড়া আর কারও নেই।

২০১২ সালে আইপিএলে অভিষেক হয় ওয়েস্ট ইন্ডিয়ান এই তারকার। অভিষেক মৌসুমে বল হাতে ২৪ উইকেট নিয়ে এমভিপি হন। এরপর ২০১৮ সালে ব্যাট হাতে ৩৫৭ ও বল হাতে ১৭ উইকেট নিয়ে আরও একবার হন এমভিপি।

এবার বল ও ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করে কলকাতা নাইট রাইডার্সকে আইপিএলের তৃতীয় শিরোপা জেতান তিনি। নিজে জিতেন তৃতীয়বারের মতো টুর্নামেন্টের সবচেয়ে মূল্যবান খেলোয়াড়ের পুরস্কার

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.