Advertisement

স্পোর্টস ডেস্ক : কলকাতায় শুরু হয়েছে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলাম।  বৃহস্পতিবার বিকাল চারটা নাগাদ শুরু হয় এই নিলাম। নিলামে অংশ নিতে ইতোমধ্যে সেখানে পৌঁছে গেছেন বিভিন্ন ফ্রাঞ্চাইজির মালিক ও কর্তারা।

অনুষ্ঠিত এই নিলাম থেকে ক্রিস লিনকে ২ কোটি রুপিতে দলে টেনেছে মুম্বাই ইন্ডিয়ান্স। ইয়ন মরগানকে ৫.২৫ কোটি রুপিতে দলে টেনেছে কলকাতা নাইট রাইডার্স। এছাড়া অ্যারন ফিঞ্চকে ৪.৪০ কোটি রুপিতে দলে টেনেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।

ভারতের রবিন উথাপ্পাকে ৩ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে রাজস্থান রয়্যালস আর ১.৫০ কোটি রুপিতে দিল্লীতে গেছেন জেসন রয় এবং ক্রিস ওকস। ১০.৭৫ কোটি রুপিতে গ্লেন ম্যাক্সওয়েলকে দলে টেনে কিংস ইলেভেন পাঞ্জাব। ম্যাকওয়েলকে নিয়ে দিল্লীর সঙ্গে যুদ্ধ করতে হয়েছে প্রতি জিনতার দলকে।

আইপিএল ইতিহাসের নিলামে সবচেয়ে বেশি দাম দিয়ে ১৫.৫০ কোটি রুপিতে প্যাট কামিন্সকে দলে টেনেছে কলকাতা নাইট রাইডার্স। এর আগে ২০১৭ সালে বেন স্টোকসকে ১৪.৫ কোটি রুপিতে দলে ভিড়িয়েছিল রাইজিং পুনে সুপারজায়েন্টস। কামিন্স এই নিলামে ভেঙেছেন স্টোকসের রেকর্ড।

আইপিএলে অংশ নেয়া আট দলে ৭৩ খেলোয়াড়ের শূন্য স্থান পড়ে আছে। এসব পূরণে লড়ছেন৩৩২ ক্রিকেটার। এরই মধ্যে নিলামের জন্য তাদের নাম চূড়ান্ত করা হয়েছে।

যার মধ্যে ভারতের ১৮৬ জন, অস্ট্রেলিয়ার ৩৫ জন, দক্ষিণ আফ্রিকার ২৩ জন, ইংল্যান্ডের ২২ জন, ওয়েস্ট ইন্ডিজের ১৯ জন, নিউজিল্যান্ডের ১৮ জন, শ্রীলংকার ১৪ জন, আফগানিস্তানের ৭ জন এবং বাংলাদেশের ৫ জন ক্রিকেটার রয়েছেন।

এ নিলামে উঠতে যাওয়া ৫ টাইগার ক্রিকেটার হলেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, সাব্বির রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.