Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ক্রিকেট (Cricket) আইপিএল নিলাম : ফুচকা বিক্রেতা ক্রিকেটারের দাম আড়াই কোটি!
ক্রিকেট (Cricket) খেলাধুলা

আইপিএল নিলাম : ফুচকা বিক্রেতা ক্রিকেটারের দাম আড়াই কোটি!

By জুমবাংলা নিউজ ডেস্কDecember 20, 20193 Mins Read

আইপিএল নিলাম : ফুচকা বিক্রেতা ক্রিকেটারের দাম আড়াই কোটি!

Advertisement

স্পোর্টস ডেস্ক : ব্যাপারটা রূপকথার মতোই। দু’বছর আগেও ফুচকা বিক্রি করেছে ছেলেটা। কোটি টাকা দূরের কথা, লাখ টাকার স্বপ্নও দেখেননি। কিন্তু ক্রিকেটকে ভালোবেসে, ক্রিকেট ঘিরে স্বপ্ন দেখে সেই যশস্বী জয়সওয়াল আজ আক্ষরিক অর্থেই কোটিপতি!

কলকাতায় বৃহস্পতিবার আইপিএল’র ত্রয়োদশ আসরের নিলামে তরুণ এই ভারতীয় ক্রিকেটারকে ২ কোটি ৪০ লাখ রুপিতে দলে টেনেছে রাজস্থান রয়্যালস। যশস্বী আইপিএলে দল পাওয়ায় উচ্ছ্বসিত কিংস ইলেভেন পাঞ্জবের অন্যতম মালিক প্রীতি জিন্তা।

এ নিয়ে টুইটে বলিউড এই অভিনেত্রী লিখেছেন, “দু’বছর আগে বাঁচার তাগিদে তাকে ফুচকা বিক্রি করতে হয়েছে। প্রতিশ্রুতিমান এই ক্রিকেটার বিক্রি হয়েছে ২.৪০ কোটি রুপিতে। আইপিএল এমন এক মঞ্চ, যেখানে স্বপ্ন সত্যি হতে পারে!”

উত্তর প্রদেশের ভারোহিতে জন্ম যশস্বী জয়সওয়ালের। বাবার একটা ছোট্ট দোকান ছিল। কিন্তু ছোট থেকেই স্বপ্ন দেখতেন ক্রিকেটার হবেন। সেই স্বপ্ন সত্যি করার জন্য মাঠে রাত কাটিয়েছেন। বিক্রি করেছেন ফুচকা। আইপিএলের এবারের নিলামে সেই যশস্বীই হয়ে গেলেন কোটিপতি!

ছোটবেলাতেই ক্রিকেটার হওয়ার স্বপ্ন নিয়ে মুম্বাইয়ে পাড়ি দেন যশস্বী। থাকার জায়গা ছিল না। আজাদ ময়দানে মুসলিম ইউনাইটেড ক্লাবের মাঠকর্মীদের সঙ্গে তাঁবুতেই থাকতেন। শুতে হত মাটিতে। তাতে অবশ্য কোনো দুঃখ ছিল না। কিন্তু, এই ‘সুখ’ও বেশিদিন সয়নি। মাঠকর্মীদের কোনোভাবে সাহায্য করতে পারেন না বলে সেখান থেকে তাকে বের করে দেওয়া হয়। অগত্যা কাঙ্ক্ষিত স্বপ্ন ছুঁতে নির্দ্বিধায় ফুচকা বিক্রি শুরু করেন।

যশস্বীর কথায়, “দিনের বেলা খেলতাম। সন্ধ্যেবেলা ফুচকা বিক্রি করতাম। মোটামুটি চলে যেত। রামলীলা বা কোনো মেলা হলে তো ভালোই বিক্রি হত। খালি ভগবানের কাছে চাইতাম, আমার সঙ্গে যারা খেলে, তারা যেন না আসে। বন্ধুদের ফুচকা বানিয়ে দিতে কষ্ট হত। মনে হত ওরা আমাকে গরিব ভেবে করুণা করছে।”

পরিশ্রমের ফল অবশ্য পেয়েছেন যশস্বী। মাত্র ১৭ বছর ১৯২ দিন বয়সে বিজয় হাজারে ট্রফিতে ঝাড়খণ্ডের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করেন বাঁহাতি এই ওপেনার। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবথেকে কম বয়সে ডাবল সেঞ্চুরির রেকর্ড তার ঝুলিতে। এই একটি ইনিংসের পর তাঁকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। প্রচারের আলোয় চলে আসেন উদীয়মান এই ক্রিকেটার।

শচীন টেন্ডুলকার থেকে সুনীল গাভাস্কার- সবাই প্রশংসা করেছেন যশস্বীর। ভারতের অনূর্ধ্ব-১৯ দলে সুযোগ পেয়েছেন। এবারের নিলামে যে তার ভালো দাম উঠবে, ক্রিকেটমহলের অনেকেই তা আন্দাজ করেছিলেন। হলও তাই।

মাত্র ২০ লক্ষ টাকা বেস প্রাইস ছিল যশস্বীর। মুম্বাই ইন্ডিয়ান্স, কিংস ইলেভেন পাঞ্জাব, কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস তাকে কেনার আগ্রহ দেখিয়েছিল। শেষ পর্যন্ত রাজস্থান তাকে ২ কোটি ৪০ লক্ষ রুপিতে নিয়ে নেয়।

অজিঙ্কা রাহানে ও রাহুল ত্রিপাঠিকে এবার ছেড়ে দিয়েছে রাজস্থান রয়্যালস। যশস্বীর অন্তর্ভুক্তি হওয়ার অর্থ, ওপেনার হিসেবে তার ওপর আস্থা রাখছে ফ্র্যাঞ্চাইজিটি। শেষ মুহূর্তে বড় অঘটন না ঘটলে, আইপিএলের সব ম্যাচেই খেলার সুযোগ পাবেন এই তরুণ বাঁহাতি ব্যাটসম্যান।

17 old Yashasvi Jaiswal used to sell pani puris on the streets for a living 2 years ago. Today this talented cricketer is bought by a franchise in the #IPL2020Auction for 2.40 crores. Fantastic & inspirational story 🙏 #IPL really is a place where dreams come true👍 #ting 🏏

— Preity G Zinta (@realpreityzinta) December 19, 2019

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
এমবাপের যত কীর্তি

চলতি বিশ্বকাপে এমবাপের যত কীর্তি

July 10, 2026
VAR

ভিএআর কীভাবে কাজ করে, কেন এটি নিয়ে এত বিতর্ক

July 10, 2026
স্পেন

কোন কৌশলে ৬০৯ মিনিট গোল না খেয়ে থাকল স্পেন

July 10, 2026

Latest News

এমবাপের যত কীর্তি

চলতি বিশ্বকাপে এমবাপের যত কীর্তি

VAR

ভিএআর কীভাবে কাজ করে, কেন এটি নিয়ে এত বিতর্ক

স্পেন

কোন কৌশলে ৬০৯ মিনিট গোল না খেয়ে থাকল স্পেন

ব্রাজিল বা জার্মানি

বিশ্বকাপ ইতিহাসে প্রথমবার কোয়ার্টার ফাইনালে নেই ব্রাজিল বা জার্মানি

mbappe-penatly-miss

এমবাপ্পের পেনাল্টি মিস নিয়ে যা বললেন হালান্ড

মেসি

তুমুল বিতর্কের মধ্যেই মেসিকে জোড়া স্বীকৃতি দিলো গিনেস বুক

Messi

এক ম্যাচ নিষেধাজ্ঞার ঝুঁকিতে মেসি

ফিফার নতুন নিয়ম

ফিফার নতুন নিয়মে আর্জেন্টিনাসহ সুবিধা পাচ্ছে যারা

World Cup

সেমিফাইনালে কোন ৪ দেশ খেলবে, জানাল সুপার কম্পিউটার

World Cup

কোয়ার্টার ফাইনালে সাইবারিকে হারিয়ে ধাক্কা খেলো মরক্কো

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa