Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home আইপিএল মেগা নিলামের দিনক্ষণ চূড়ান্ত, কবে কোথায় হবে?
ক্রিকেট (Cricket) খেলাধুলা

আইপিএল মেগা নিলামের দিনক্ষণ চূড়ান্ত, কবে কোথায় হবে?

By Md EliasNovember 5, 20242 Mins Read
Advertisement

আইপিএলের রিটেনশন পর্ব শেষ। ক্রিকেটপ্রেমীদের আগ্রহ এখন নিলাম নিয়ে। আগেই গুঞ্জন ছিল, এবারের মেগা নিলাম হবে সৌদি আরবের রিয়াদে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সূত্রে সেই খবরের সত্যতা মিলেছে। সেই সঙ্গে আইপিএলের নিলামের সম্ভাব্য দিনও প্রকাশ্যে এসেছে। তবে কিছুটা সমস্যা তৈরি হয়েছে নিলাম শুরুর সময়কে কেন্দ্র করে।

আইপিএল মেগা নিলাম

এরইমাঝে প্রতিটি দল নিজেদের পরিকল্পনা মতো দুই থেকে ছ’জন ক্রিকেটারকে ধরে রেখেছে। নিয়ম অনুযায়ী, প্রতিটি দলে সর্বোচ্চ ২৫ জন ক্রিকেটার থাকতে পারেন। আইপিএলের ১০টি দল মিলিয়ে ৪৬ জন ক্রিকেটারকে আগামী তিন মওসুমের জন্য রেখে দিয়েছে। নিলামে সব মিলিয়ে আরও ২০৪ জন ক্রিকেটার দল পেতে পারেন। তার মধ্যে ৭০ জন বিদেশি ক্রিকেটার থাকতে পারেন। আগামী তিন বছরের জন্য কারা কেমন দল তৈরি করবে, এখন তা নিয়ে আগ্রহ রয়েছে ক্রিকেটেপ্রেমীদের।

বিসিসিআই সূত্রে খবর, আগামী ২৪ এবং ২৫ নভেম্বর দু’দিন ধরে হবে আইপিএলের নিলাম। সৌদি আরবের রাজধানী রিয়াদেই নিলামের আয়োজন করা হচ্ছে। বোর্ডের সূত্রে ভারতের একাধিক গণমাধ্যমে উঠে এসেছে ২৪ ও ২৫ নভেম্বরের কথা। যদিও আনুষ্ঠানিক ঘোষণা আসতে খানিক অপেক্ষা করতেই হচ্ছে।

এদিকে ২২ নভেম্বর থেকে পার্থে শুরু হবে অস্ট্রেলিয়া-ভারত প্রথম টেস্ট। আইপিএল নিলামের জন্য নির্ধারিত দিনে ভারতের প্রথম টেস্টের তৃতীয় এবং চতুর্থ দিন। মূল সমস্যার সূত্রপাত এখান থেকেই। বোর্ডার-গাভাস্কর ট্রফি ও আইপিএলের নিলাম সম্প্রচারকারী চ্যানেল একই। তাই কোন সময় নিলাম শুরু করা হবে, তা নিয়ে আলোচনা চলছে।

অস্ট্রেলিয়ার পার্থ এবং সৌদি আরবের রিয়াদের সময়ের পার্থক্য ৫ ঘণ্টা। বিসিসিআই কর্তাদের সংশ্লিষ্ট চ্যানেল কর্তৃপক্ষ জানিয়েছেন, অস্ট্রেলিয়া-ভারত টেস্টের সংশ্লিষ্ট দু’দিনের খেলা শেষ হওয়ার পর নিলাম শুরু করতে হবে। আবার গভীর রাত পর্যন্ত নিলাম চালানোর পক্ষে নয় একাধিক দল। সম্প্রচারকারী চ্যানেলের দাবি মেনে, বিকেল নাগাদ হতে পারে নিলামের আয়োজন।

জাতীয় ইতিহাস মুছে ফেলার চেষ্টা করবেন না, তাহলে আপনারাই মুছে যাবেন : সুব্রত চৌধুরী

বোর্ড কর্তারা রিয়াদে গিয়ে নিলামের সম্ভাব্য জায়গা দেখে এসেছেন আগেই। সোমবার বোর্ডের আরও একটি প্রতিনিধি দল সৌদি আরবে গিয়েছেন বলে নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যমগুলো। এই সফরেই সব কিছু চূড়ান্ত করা হবে। প্রাথমিকভাবে রিয়াদ ছাড়াও জেদ্দা, সিঙ্গাপুর, দুবাই এমনকি ভিয়েনাও ছিল বিসিসিআই কর্তাদের তালিকায়। তবে শেষ পর্যন্ত রিয়াদেই হতে যাচ্ছে আইপিএলের এবারের মেগা নিলাম।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘চূড়ান্ত cricket আইপিএল কবে কোথায় ক্রিকেট খেলাধুলা দিনক্ষণ নিলামের মেগা হবে
Md Elias
  • Website

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.

Related Posts
আইসিসি সুখবর পেল বাংলাদেশ

আইসিসি থেকে এবার যে সুখবর পেল বাংলাদেশ

February 3, 2026
India

১৫ ফেব্রুয়ারি মুখোমুখি হবে ভারত-পাকিস্তান

February 3, 2026
আইসিসি

বিশ্বকাপে ম্যাচ বয়কট করা নিয়ে আইসিসির নিয়ম যা বলে

February 3, 2026
Latest News
আইসিসি সুখবর পেল বাংলাদেশ

আইসিসি থেকে এবার যে সুখবর পেল বাংলাদেশ

India

১৫ ফেব্রুয়ারি মুখোমুখি হবে ভারত-পাকিস্তান

আইসিসি

বিশ্বকাপে ম্যাচ বয়কট করা নিয়ে আইসিসির নিয়ম যা বলে

নাটক

ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনকে পাকিস্তানের ‘নাটক’ বলছেন হারভাজান

পাকিস্তান ভারতের ম্যাচ

‘বাংলাদেশকে বিশ্বকাপে ফিরিয়ে আনলেই পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে রাজি হবে’

বাংলাদেশ

ভারতকে ২–০ গোলে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ

আর্থিক ধাক্কায়

বিশাল আর্থিক ধাক্কায় আইসিসি, ৬১৫০ কোটি টাকা ক্ষতির মুখে ফেলে দিল পাকিস্তান

সানিয়া

এক মাসের বেশি সময় ঘরবন্দি থাকার কারণ জানালেন সানিয়া

আইসিসি

ভারত ম্যাচ বয়কট নিয়ে কড়া বার্তা আইসিসির

Sports

বিশ্বকাপে খেলবে পাকিস্তান, কিন্তু ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.