
আগামীকাল আইসিসির বিশেষ শো’তে নতুন হল অফ ফেমে যাদের জায়গা দিবে, তাদের নাম ঘোষণা করা হবে। আগামীকাল সন্ধ্যা ৬টায় ফেসবুক, ইউটিউব, আইসিসি সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলিতে সরাসরি সম্প্রচারিত হবে এই অনুষ্ঠান। উপস্থাপনায় থাকবেন অ্যালান উইলকিনস।
পাঁচটি প্রজন্ম থেকে ৬ জন করে ক্রিকেটারকে বেছে নেবে আইসিসির হল অফ ফেম নমিনেশন কমিটি। পরে হল অফ ফেম ভোটিং অ্যাকাডেমির অনলাইন ভোটেই ১০ জন ক্রিকেটারকে বেছে নেওয়া হবে। ভোটিং অ্যাকাডেমিতে রয়েছেন আইসিসির হল অফ ফেমার, আন্তর্জাতিক ক্রিকেটার্স অ্যাসেসিয়েশনের প্রতিনিধি, প্রখ্যাত সাংবাদিক ও আইসিসির সিনিয়র কর্তারা।
পাঁচটি আলাদা প্রজন্মের মোট ১০জন ক্রিকেটারকে যেভবে হল অফ ফেমে অন্তর্ভূক্ত করা হবে। সেটি হলো, শুরুর দিকের ক্রিকেট যুগ (১৯১৮-র আগ পর্যন্ত), বিশ্বযুদ্ধের মাঝের যুগ (১৯১৮-১৯৪৫), বিশ্বযুদ্ধের পরের যুগ (১৯৪৬-১৯৭০), ওয়ানডে যুগ (১৯৭১-১৯৯৫), আধুনিক ক্রিকেট যুগ (১৯৯৬-২০১৬)।
টেস্ট ক্রিকেটের ইতিহাসে উল্লেখযোগ্য অবদান রাখা ১০ জন কিংবদন্তি যোগ দিবেন আইসিসির ৯৩ জন হল অফ ফেমারদের সাথে। ফলে হল অফ ফেমারদের সংখ্যা সেঞ্চুরিতে পা দিবে। নতুনভাবে ১০ জন অর্ন্তভুক্ত হলে, সেটি ১০৩এ গিয়ে দাঁড়াবে। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



