
সেন্ট লুসিয়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ঝড় তুলেছেন ক্রিস গেইল। আজ মঙ্গলবার অনুষ্ঠিত ম্যাচে তিনি ৩৮ বলে ৭ ছক্কায় ৬৭ রান করে অজিদের উড়িয়ে দেন। প্রথম ক্রিকেটার হিসেবে ১৪ হাজার রানের মাইলফলকও ছুঁয়েছেন। ম্যাচ শেষে তার ব্যাটে ‘দ্য বস’ লেখার কারণ সম্পর্কে তিনি বলেন, ‘এখানে শুধু লেখা ‘দ্য বস।’ আসলে তো এটা ‘ইউনিভার্স বস।’ তবে আইসিসি চায় না আমি ‘ইউনিভার্স বস’ ব্যবহার করি। তাই সংক্ষপ্তি করে শুধু ‘দ্য বস’ করে নিয়েছি। কারণ আমিই তো বস!’
সাংবাদিকরা তখন গেইলকে মজা করে প্রশ্ন করেন, আইসিসিই তো ক্রিকেটের আসল বস। তাই নয় কি? হেসে ফেলে গেইল বলেন, ”না না না, তারা নয়, আমিই, আইসিসি নয়, টেকনিক্যালি আমিই ক্রিকেটের বস। ১৪ হাজার টি-টোয়েন্টি রান করতে পারা দারুণ অর্জন। এখন আমার নিজেকে লক্ষ্য দেওয়া উচিত ১৫ হাজার। প্রথম ব্যাটসম্যান হিসেবে ১৪ হাজার করতে পারা খুবই তৃপ্তির। আশা করি, আরও অনেক রান আসবে এবং দেখিয়ে দিতে পারব, এখনও আমার সামর্থ্য কতটা আছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



