Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home রাজনীতি ড. কামাল ‘আইসোলেশনে’: আবু সাইয়িদ
রাজনীতি

ড. কামাল ‘আইসোলেশনে’: আবু সাইয়িদ

By Saiful IslamMarch 14, 2020Updated:March 14, 20202 Mins Read

ড. কামাল ‘আইসোলেশনে’: আবু সাইয়িদ

Advertisement
জুমবাংলা ডেস্ক : টালমাটাল অবস্থায় গণফোরাম। দু’পক্ষের দূরত্ব তো কমছেই না বরং সংকট ঘনীভূত হচ্ছে দিন দিন। শুক্রবার করোনাভাইরাস পরিস্থিতির কারণ দেখিয়ে কেন্দ্রীয় কার্যালয়ে সভা-সমাবেশ নিষিদ্ধ করেন সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়ার নেতৃত্বাধীন অংশ। আর সেটি না মেনে শনিবার সভা করে অপর পক্ষের নেতা বললেন, ড. কামাল হোসেন নিজেই নাকি আইসোলেশনে! এ খবর দিয়েছে যমুনা টেলিভিশন।

শনিবার (১৪ মার্চ) মতিঝিলে সভা করেন সাবেক নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু ও অন্যতম শীর্ষ নেতা অধ্যাপক ড. আবু সাইয়িদের নেতৃত্বাধীন অংশটি। সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক ড. আবু সাইয়িদ। তাকে নির্বাহী সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে। আর দলের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী।

সভার সভাপতি ড. আবু সাইয়িদ বলেন, কামাল হোসেন নিজেই আইসোলেশনে আছেন, তার পাশে কেউ নাই। আমরা গঠনতন্ত্র অনুযায়ী দল চলবো। দলের ভিতরে গণতন্ত্র না চললে জাতীয় গণতন্ত্রের কথা বলা বাতুলতা। দলকে ঐক্যবদ্ধ রাখতে আমরা ধৈর্য ধরবো।

গণফোরাম অস্তিত্ব সংকটে আছে উল্লেখ করে সভায় এ অংশের নেতারা বলেন, দলটির প্রতিষ্ঠাকালীন সভাপতি ড. কামাল হোসেনকে ঘিরে কুচক্রিমহল তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করছে। কেন্দ্রীয় কমিটির সভা না হ‌ওয়ায় গণতান্ত্রিক প্রক্রিয়া নষ্ট হয়েছে। দলের সকল প্রবীণ নেতৃবৃন্দের সাথে আলোচনা করে দলের ভাঙ্গন রোধে উদ্যোগ নিতে ড. কামাল হোসেনের প্রতি আহবান জানান তারা।

উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই বহিষ্কার-পাল্টা বহিষ্কারে জর্জরিত গণফোরাম। মূলত, বিগত জাতীয় নির্বাচনের পর ড. রেজা কিবরিয়াকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়ার পর নতুন নেতৃত্বের সাথে সুব্রত চৌধুরী-মোস্তফা মহসিন মন্টুদের নেতৃত্বাধীন অংশের দ্বন্দ্ব সৃষ্টি হয়। এর জের ধরে বেশ কয়েকজন নেতাকে বহিষ্কার করেন ড. রেজা কিবরিয়া। বহিষ্কৃত নেতারা আবার তাকে পাল্টা বহিষ্কার করেন। এই অবস্থায় কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করে দেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। আহ্বায়ক কমিটির সভাপতি হন তিনি, অন্যদিকে ড. রেজা কিবরিয়াকে দেয়া হয় সাধারণ সম্পাদকের দায়িত্ব।

গণফোরাম ভাঙার আলামত স্পষ্ট। সেটি কতটা ঠেকানো যায় এটি সময়ই বলে দেবে। তবে, গণফোরামের এমন দ্বন্দ্ব ভাবাচ্ছে তার ঐক্যফ্রন্টের শরীক বিএনপিকেও। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিষয়টি নিঃসন্দেহে গণফোরামের দলীয় ব্যাপার, তবে এ ধরনের বিভক্তি আমাদের কাম্য নয়। জাতি যখন গণতন্ত্রের জন্য সংগ্রাম করছে সেই সময় একটি গণতান্ত্রিক দলে বিভক্তি কাম্য হতে পারে না।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
NCP

সারা দেশে নতুন কর্মসূচি এনসিপির, নেতাকর্মীদের জরুরি নির্দেশ

June 22, 2026
জামায়াত আমির

সংসদের সবাইকে ১০ কেজি করে আম উপহার দিলেন জামায়াত আমির

June 22, 2026
তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে যাচ্ছেন তারেক রহমান

June 21, 2026

Latest News

NCP

সারা দেশে নতুন কর্মসূচি এনসিপির, নেতাকর্মীদের জরুরি নির্দেশ

জামায়াত আমির

সংসদের সবাইকে ১০ কেজি করে আম উপহার দিলেন জামায়াত আমির

তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে যাচ্ছেন তারেক রহমান

মির্জা ফখরুল

জামায়াত গণতন্ত্রে বিশ্বাস করে না : মির্জা ফখরুল

নাসীরুদ্দীন পাটওয়ারী

রাষ্ট্র সংস্কার প্রশ্নে সরকারকে এক একবিন্দুও ছাড় দিব না : নাসীরুদ্দীন পাটওয়ারী

জামায়াতে ইসলামী

বাংলাদেশে একদলীয় শাসন কায়েম করার চেষ্টা করা হচ্ছে: জামায়াত আমির

সাবেক প্রতিমন্ত্রী

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ মারা গেছেন

jamaat-mp

সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও ওভেন চাইলেন জামায়াত এমপি

Jamayat

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির এপিএস, আত্মীয়স্বজন

আওয়ামী লীগের বিক্ষোভ

ঢাকায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa