Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ক্রিকেট (Cricket) ‘স্কুল ছাত্র’র মতো ক্রিজের বাইরে ঘোরাঘুরি, হাস্যকর রান আউট শোয়েব
ক্রিকেট (Cricket) খেলাধুলা

‘স্কুল ছাত্র’র মতো ক্রিজের বাইরে ঘোরাঘুরি, হাস্যকর রান আউট শোয়েব

By জুমবাংলা নিউজ ডেস্কNovember 19, 20212 Mins Read
‘স্কুল ছাত্র’র মতো ক্রিজের বাইরে ঘোরাঘুরি, হাস্যকর রান আউট শোয়েব
ফাইল ছবি

স্পোর্টস ডেস্ক: ৪ দশক ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলে যাচ্ছেন বিশ্বের অন্যতম অভিজ্ঞ ব্যাটসম্যান শোয়েব মালিক। অথচ পাকিস্তানের সাবেক এ অধিনায়ক এমন হাস্যকর রান আউট হলেন যা স্কুল ছাত্রের পর্যায়ে পড়ে।

ক্রিজের বাইরে ঘোরাঘুরি করছিলেন শোয়েব মালিক। এই সুযোগে বাংলাদেশ দলের তরুণ উইকেটকিপার নুরুল হাসান সোহানের দারুণ এক থ্রোতে স্টাম্প ভেঙে দেন। তাতেই রান আউট হয়ে সাজঘরে ফেরেন শোয়েব মালিক। তার বিদায়ে ৬ ওভারে ২৪ রানে ৪ উইকেট হারিয়ে চরম বিপদে পড়ে যায় পাকিস্তান।

১২৮ রান তাড়া করতে নেমে শুরুতে বিপদে পাকিস্তান। ৫.৬ ওভারে স্কোর বোর্ডে ২৪ রান জমা করতেই সাজঘরে পাকিস্তানের প্রথম সারির ৪ ব্যাটসম্যান।

দলীয় ১৬ রানে মোস্তাফিজুর রহমানের বলে বোল্ড হয়ে ফেরেন ওপেনার মোহাম্মদ রিজওয়ান। পাকিস্তানের এই সময়ের সেরা ক্রিকেটার ও অধিনায়ক বাবর আজমকে বোল্ড করেন পেসার তাসকিন আহমেদ।

Advertisement

দলের ব্যাটিং বিপর্যয়ে হাল ধরতে পারেননি হায়দার আলী। তাকে এলবিডব্লিউ করে ফেরান মেহেদি হাসান।

২৩ রানে ৩ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়ে যায় পাকিস্তান। পাঁচ নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে স্কুল ছাত্রের মতো হাস্যকর রান আউট হন শোয়েব মালিক। চার দশক ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলে যাওয়া পাকিস্তানের এই সাবেক অধিনায়ক ক্রিজের বাইরে গিয়ে ঘোরাঘুরি করছিলেন, এই সুযোগে বাংলাদেশ দলের তরুণ উইকেটকিপার নুরুল হাসান সোহান দারুণ এক থ্রোতে স্টাম্প ভেঙে দেন। ৫.৬ ওভারে দলীয় ২৪ রানে ফেরেন শোয়েব মালিক। তিন বল খেলে শূন্য রানে ফেরেন তিনি।

এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতে বিপদে পড়লেও শেষ ১০ ওভারে দারুণ খেলেছে বাংলাদেশ দল।

আফিফ, সোহান ও মেহেদীর তিনটি ঝড়ো ইনিংসে শেষ ১০ ওভারে আক্রমণাত্মক ব্যাটিংয়ে যোগ করে ৮৭ রান।

ফলে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট ১২৭ রান সংগ্রহ করতে সক্ষম হয় টাইগাররা।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

July 30, 2026
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026

Latest News

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa