Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home Bangladesh breaking news আওয়ামী লীগ নেতাদের নামে একের পর এক মামলা, যা বলছেন আইনজীবীরা
Bangladesh breaking news আইন-আদালত

আওয়ামী লীগ নেতাদের নামে একের পর এক মামলা, যা বলছেন আইনজীবীরা

By Tarek HasanAugust 27, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : শেখ হাসিনাসহ গত আওয়ামী লীগ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও নেতাদের বিরুদ্ধে সম্প্রতি দায়ের হওয়া প্রায় সব মামলাই হত্যা ও মানবতাবিরোধী অপরাধের। প্রত্যেকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এজাহার দাখিল না হলে এসব মামলার পরবর্তী প্রক্রিয়া দুর্বল হয়ে যাবে বলে মনে করছেন আইনজীবীরা। তবে এজাহারে কোনো ভুল থাকলে কিংবা অহেতুক কারও নাম এলে তদন্ত প্রতিবেদনে যেন সঠিক তথ্য উঠে আসে, সেই তাগিদ আইনজীবীদের।

আওয়ামী লীগ

Advertisement

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে মৃত্যুর ঘটনায় এ পর্যন্ত অনেকগুলো হত্যা মামলা হয়েছে। আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ সরকারের এমপি, মন্ত্রী, উপদেষ্টা ও পুলিশের কর্মকর্তাসহ অনেককে। এসব মামলায় অজ্ঞাত আসামির সংখ্যাও অনেক।

মামলার এজাহার বিশ্লেষণে দেখা যায়, বেশির ভাগ মামলার বর্ণনা অনেকটা একই রকম। এজাহারে নাম না থাকলেও অজ্ঞাত আসামির মধ্যে গ্রেপ্তার দেখানো হচ্ছে অনেককে। এতে মামলা দুর্বল হয়ে পড়বে বলে মনে করছেন অনেক আইনজীবী। তারা বলছেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ফৌজদারি অপরাধের মামলা না হয়ে কোনো আক্রোশ থেকে হলে বিচারিক কার্যক্রম নিয়ে আগের সরকারের মতো আবারও প্রশ্নের মুখে পড়ার আশঙ্কা আছে।

এ ব্যাপারে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আহসানুল করিম বলেন, ‘যেসব মামলা আসলে অপ্রাসঙ্গিক, সেগুলো নাও টিকতে পারে। ক্রিমিনাল কেসের বৈশিষ্ট্যই হচ্ছে এখানে স্পেসিফিক অভিযোগ থাকতে হবে। এ ছাড়া তারিখও থাকতে হয়। এমনকি কোন সময় কীভাবে ঘটনা ঘটেছে তা ক্রমবিন্যাস করে আসলে ক্রিমিনাল কেস করতে হয়।’

অনেক আইনজীবী আবার বলছেন, প্রাথমিক তথ্য বিবরণী হিসেবে এজাহারে অনেকের নামই আসতে পারে। ঘটনাস্থলে সশরীরে না থাকলেও পরিকল্পনায় জড়িত থাকতে পারেন তারা। তদন্তের পরই উঠে আসবে প্রকৃত অপরাধীদের নাম।

‘এমন মুহূর্তে সাঁতার জানি কি জানি না, এটাও মাথায় ছিল না’

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘ধরেন, ১০০ জনের ওপর মামলা হলো। তদন্তের পর হয়তো দেখা গেল ৪০ জন এর সঙ্গে জড়িত। বাকি ৬০ এর সঙ্গে জড়িত না। এমনও দেখা যেতে পারে, এই ১০০ জনের বাইরের অনেকের নামও চলে আসছে। হয়তো তারা কোনো না কোনোভাবে জড়িত। এসব মামলার কার্যক্রমে আসলে তদন্তের ওপরই টিকে থাকবে।’

হয়রানিমূলক মামলা যেন না হয়, সে ব্যাপারে সতর্ক থাকার পাশাপাশি কোনো অপরাধী যেন ছাড় না পায়, সেটিও খেয়াল রাখার পরামর্শ আইনজীবীদের।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
হাইকোর্ট

তালাকের অজুহাতে নাবালক সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না : হাইকোর্ট

July 16, 2026
পেনশন সুবিধা

২৫ বছর পূরণ হওয়ার আগে পদত্যাগ করলে পাবে না পেনশন সুবিধা

July 12, 2026
স্বামী

স্বামীকে হত্যা করে ৬ টুকরা, স্ত্রীর মৃত্যুদণ্ড

July 2, 2026

Latest News

হাইকোর্ট

তালাকের অজুহাতে নাবালক সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না : হাইকোর্ট

পেনশন সুবিধা

২৫ বছর পূরণ হওয়ার আগে পদত্যাগ করলে পাবে না পেনশন সুবিধা

স্বামী

স্বামীকে হত্যা করে ৬ টুকরা, স্ত্রীর মৃত্যুদণ্ড

৪৩তম বিসিএস

৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

mamtaj-begum

আদালতে মমতাজকে দেখে অনেকে গাইলেন ‘বুকটা ফাইট্টা যায়’

চবি'র অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মেরিন সায়েন্সের

বোরির মহাপরিচালক পদে সামরিক সদস্য নিয়োগে তীব্র প্রতিবাদ, সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি চবি’র অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মেরিন সায়েন্সের

কুমিল্লা বিশ্ববিদ্যালয়

৬ দফা দাবিতে কুবির আইন বিভাগে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

শাকিরা

গ্যালারিতে শাকিরাকে চুমু দেওয়া তরুণ কে?

জামান হত্যা

জামান হত্যা : খালাস পাওয়া ৮ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ

যুবলীগের নেতা আটক

খিলক্ষেতে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের নেতা আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa