Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় আওয়ামী লীগকে আরও পরিচ্ছন্ন, স্মার্টার দলে রূপান্তরিত করতে চাই : কাদের
জাতীয়

আওয়ামী লীগকে আরও পরিচ্ছন্ন, স্মার্টার দলে রূপান্তরিত করতে চাই : কাদের

By জুমবাংলা নিউজ ডেস্কDecember 10, 20202 Mins Read
আওয়ামী লীগকে আরও পরিচ্ছন্ন, স্মার্টার দলে রূপান্তরিত করতে চাই : কাদের
ফাইল ছবি
Advertisement

জুমবাংলা ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে আরো পরিচ্ছন্ন, স্মার্টার দলে রূপান্তরিত করতে চাই।

আজ বৃহস্পতিবার সকালে জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কাদের তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্মেলনে যুক্ত হন।

ক্ষমতার অপব্যবহার করার জন্য দলের পদ পদবি কাউকে ইজারা দেওয়া হয়নি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের পদ পদবি ব্যবহার করে ব্যক্তিগত অপরাধ আর অবৈধ আয়ের উৎস স¤প্রসারণ করতে দেওয়া হবে না। চিহ্নিত অপরাধী, চাঁদাবাজিদের কোন অবস্থাতেই দলে আনা যাবে না।

আওয়ামী লীগ গণতন্ত্র চর্চায় বিশ্বাসী উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দলের অভ্যন্তরে গণতন্ত্র চর্চায় দেশের যে কোন দলের চেয়ে আওয়ামী লীগ এগিয়ে রয়েছে।

তিনি বলেন, আওয়ামী লীগের উপ-কমিটিসমূহ ঘোষণা শুরু হয়েছে। ঘোষিত কমিটির বিষয়ে কেউ সংক্ষুব্ধ হলে কিংবা কারো কোন বক্তব্য থাকলে অথবা কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে দলের গঠনতন্ত্র অনুযায়ী আপীলের সুযোগ রয়েছে। তাই যে কোন কমিটির বিষয়ে কোন অভিযোগ দলীয় সভাপতির কার্যালয়ে নির্বাচনী ট্রাইবুনালে জমা দেওয়া যাবে।

সরকার নাকি দেশকে বধ্যভূমিতে পরিণত করেছে, বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যুদ্ধ বিধ্বস্ত দেশকে সম্ভাবনার সোনার বাংলা গড়তে চেয়েছিলেন বঙ্গবন্ধু, কিন্তু ৭৫’এর ১৫ আগস্ট আপনারাই দেশকে বধ্যভূমিতে পরিণত করেছিলেন, ৩ নভেম্বর কারাগারের নিরাপদ প্রকোষ্টকে বধ্যভূমিতে রূপান্তর করেছিলেন।

ওবায়দুল কাদের বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার মাধ্যমে আরেক বধ্যভূমিতে পরিণত করতে চেয়েছিলেন শেখ হাসিনাকে হত্যার চেষ্টার মাধ্যমে।

ভাস্কর্য ইসুতে সরকারের নাকি রাজনৈতিক উদেশ্য আছে, বিএনপি নেতাদের এ বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, তাদের এ কথা বলা মানে উগ্র সা¤প্রদায়িক গোষ্ঠীকে সমর্থন করা। ভাস্কর্যের পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বিএনপির, সরকারের নয়।

আওয়ামী লীগের সাধারন সম্পাদক বলেন, এদেশে সকল গণতান্ত্রিক প্রগতিশীল আন্দোলনের সাহসী মিছিলের নাম আওয়ামী লীগ। বঙ্গবন্ধু মুজিবের নেতৃত্বে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠাসহ বাঙালী জাতির যা কিছু অর্জন, তা অর্জিত হয়েছে জনগণের সংগঠন আওয়ামী লীগের নেতৃত্বে।

জায়পরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট শামসুল আলম দুদুর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য আবদুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও এসএম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা.রোকেয়া সুলতানা এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট সোলায়মান আলী। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Rain Storm

রাতের মধ্যে যেসব জেলায় ঝড়, বজ্রবৃষ্টির শঙ্কা

June 25, 2026
নবনিযুক্ত হাইকমিশনার

রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার

June 25, 2026
নবম পে-স্কেল

নবম পে-স্কেল চূড়ান্ত, এলপিআর- এ থাকা কর্মকর্তারাও পেতে পারেন সুবিধা

June 25, 2026

Latest News

Rain Storm

রাতের মধ্যে যেসব জেলায় ঝড়, বজ্রবৃষ্টির শঙ্কা

নবনিযুক্ত হাইকমিশনার

রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার

নবম পে-স্কেল

নবম পে-স্কেল চূড়ান্ত, এলপিআর- এ থাকা কর্মকর্তারাও পেতে পারেন সুবিধা

বিমানের ইঞ্জিন বিকল

শাহজালাল বিমানবন্দরে বিমানের ইঞ্জিন বিকল, জরুরি দরজা ভেঙে যাত্রীদের উদ্ধার

masud

৩০০ শিশু মৃত্যুতে মন্ত্রীর পদত্যাগ কই?

ভূমিকম্প

ঢাকা ঘিরে ভয়াবহ ভূমিকম্প বলয়

salahuddin

মামলাজটের কারণে অনেক ক্ষেত্রে আসামিরাই সুবিধা পাচ্ছেন : স্বরাষ্ট্রমন্ত্রী

Ruhul Kabir Rizvi

মুদি দোকানকে ভ্যাটের আওতায় আনা উচিত হবে না : রিজভী

দিনেশ ত্রিবেদী

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পেলেন মন্ত্রীর মর্যাদা

OTPMS

পেনশন নিয়ে সুখবর, চালু হচ্ছে ওপিটিএমএস

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa