
গত ৩০শে ডিসেম্বরের নির্বাচনে কোন ভোট হয় নাই দাবি করে কাদের সিদ্দিকী বলেন, আমি বলি গত ৩০শে ডিসেম্বর এই দেশে কোন ভোট হয় নাই। দেশের মানুষ তাদের ভোট দিতে পারে নাই। সাড়ে তিনশ সদস্যের এই অবৈধ সংসদ। ভাত খাওয়ার সময় যেভাবে ভাগ করে দেয়া হয়, ঠিক সেভাবে জাতীয় ঐক্যফ্রন্টের আটজনকে নির্বাচিত করে নির্বাচন দেখানো হয়েছিল।
তারা কিন্তু সংসদেও গেছে। যদি সংসদ অবৈধ হয় তাহলে ঐক্যফ্রন্টের যে আটজন গেছে তারাও অবৈধ। হয় তারা পদত্যাগ করুক, না হয় ৩০ তারিখের আগেই তাদের বহিষ্কার করুন। তাহলে দেখবেন মানুষ আপনাদের পেছনে দাঁড়াবে। রাজনীতিতে একদিকে থাকতে হবে। সেদিক হচ্ছে মানুষের দিক। মানুষের দিক ছাড়া অন্যদিকে গিয়ে লাভ নাই। সূত্র : মানবজমিন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



