
আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে হেলেনা জাহাঙ্গীরকে এই অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানানো হয়েছে।
আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও মহিলা বিষয়ক উপকমিটির সদস্য সচিব মেহের আফরোজ চুমকি স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘হেলেনা জাহাঙ্গীর বাংলাদেশ আওয়ামী লীগ-এর মহিলা বিষয়ক উপ-কমিটির সদস্য ছিলেন। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত তার সাম্প্রতিক কর্মকান্ড সংগঠনের নীতি বহির্ভূত হওয়ায় বাংলাদেশ আওয়ামী লীগ-এর মহিলা বিষয়ক উপ-কমিটির সদস্য পদ হতে তাকে অব্যাহতি প্রদান করা হয়েছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



