Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় আওয়ামী লীগের কাছে তালগাছ চাইলেন বুয়েট উপাচার্য
জাতীয়

আওয়ামী লীগের কাছে তালগাছ চাইলেন বুয়েট উপাচার্য

By Shamim RezaJune 27, 20213 Mins Read

আওয়ামী লীগের কাছে তালগাছ চাইলেন বুয়েট উপাচার্য

Advertisement

জুমবাংলা ডেস্ক : বজ্রপাতে প্রাণহানি ঠেকাতে তালগাছ রোপণের জন্য আওয়ামী লীগের কাছে চারা চেয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-বুয়েটের উপাচার্য অধ্যাপক সত্যপ্রসাদ মজুমদার।

এছাড়া তিনি দেশে বজ্রপাতে প্রাণহানির ঘটনার জন্য নির্বিচারে তালগাছ কাটা এবং বনায়ন উজাড় করাকে দায়ী করে এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বেশি বেশি তালগাছ রোপণের পরামর্শ দেন। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষায় বনায়ন রক্ষা করতে এবং গাছ লাগানোকে সামাজিক আন্দোলনে রূপ দেয়ার আহ্বানও জানান তিনি।

আওয়ামী লীগের বন ও পরিবেশ উপকমিটির কাছ থেকে এক হাজার বিভিন্ন প্রজাতির চারা গ্রহণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সত্য প্রসাদ মজুমদার বলেন, “বিল্ডিংয়ে কিন্তু আজকাল বজ্রপাত হচ্ছে। গ্রামে-গঞ্জে তালগাছ না থাকার কারণে কিন্তু প্রতিদিনই মানুষ মারা যাচ্ছে। তালগাছ থাকলে ওই এলাকায় বজ্রপাত হলে তালগাছ কিন্তু সেটিকে টেনে নেবে। এজন্য আগে প্রতিটি গ্রামে একসাথে অনেকগুলো তালগাছ একজায়গায় দেখা যেতো। আজকে সেটি নেই।

“আওয়ামী লীগের বন ও পরিবেশ উপ কমিটি আমাদের এক হাজার বিভিন্ন প্রজাতির চারা দিয়েছেন। আমি তাদের কাছে অনুরোধ করছি আমাদের যেন কিছু তালগাছের চারা দেয়া হয়।”

এ সময় বন উজাড় করে শহর বানানোর সমালোচনা করে বুয়েট উপাচার্য বলেন, “একদিকে গাছ লাগাব আরেকদিকে গাছ কাটব সেটি হবে না। বনায়ন করতে হবে, বনকে রক্ষা করতে হবে। একটি গাছ তৈরি করা যায় না। বীজ লাগালেই যে গাছটি হবে তার কোনো নিশ্চয়তা নেই।”

বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খান বলেন, “ভুটানে বনভূমি ৭৫ ভাগ। ভুটানকে বলা হয় ‘কার্বন নেগেটিভ’। বাংলাদেশকে হয়তো রাতারাতি কার্বন নেগেটিভ দেশে নিয়ে যেতে পারব না, তবে যেভাবে চেষ্টা করছি তাতে আমাদের লক্ষ্য হওয়া উচিত বাংলাদেশকে আমরা ‘কার্বন নিউট্রাল’ দেশে নিয়ে যাওয়া। তারপর সেখান থেকে কীভাবে ‘কার্বন নেগেটিভ’ দেশে তালিকায় যেতে পারি সেদিকে খেয়াল দেওয়া উচিত।”

গাছ লাগানোকে সামাজিক আন্দোলন হিসেবে নিতে মানুষকে সচেতন করতে বুয়েটকে পথপ্রদর্শকের ভূমিকা নেয়ার আহ্বান জানান আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয় সম্পাদক দেলোয়ার হোসেন।

তিনি বলেন, “আমরা যারা পরিবেশ নিয়ে কাজ করি বা যারা কাজ করেন দেশমাতৃকার প্রয়োজনেই করেন। এই বিশ্ববিদ্যালয়ে প্রতি আমাদের অনুরোধ ছিলো বাংলাদেশের প্রতিটি সেক্টরে-সেটি কারিগরি শিক্ষায় হোক, ভৌত অবকাঠামো হোক, সেটি নদী হোক, মাটি হোক বা প্রযুক্তি হোক। যে কোনো কিছু এই বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উন্নয়নের জন্য তারা কাজ করছে। পথ দেখিয়েছে উদ্ভাবন করে, গাইড করছে।

“পরিবেশের জন্যও যদি বিশ্ববিদ্যালয় সরকারের সাথে সাথে সব বিষয়ে কাজ করেন মানুষের প্রয়োজনে মানুষের উদ্দেশ্যে যদি বলেন তাহলে পরিবেশ রক্ষায় গাছ লাগানোর জন্য প্রধানমন্ত্রীর আহ্বান আরও নতুন মাত্রা পাবে।”

দেশকে ২৫ ভাগ বনভূমিতে আচ্ছাদিত করতে আওয়ামী লীগ সরকারের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, “আপনাদের কথা পরামর্শ মানুষ সম্মানের সাথে দেখে, একজন বিশেষজ্ঞ হিসেবে আপনার কথার মূল্যায়ন করে। আপনার বললে বৃক্ষরোপণের এই কর্মসূচি তারা সামাজিক আন্দোলন হিসেবে নেবে।”

অনুষ্ঠানে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন, “জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে রক্ষা করতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে সবাইকে সবুজ বাংলাকে আরও সবুজ করতে হবে। আমাদের প্রকৌশলীরা দেশের উন্নয়নে জড়িত। আগামীতে গ্রিন ডেভেলপমেন্ট অবকাঠামো উন্নয়ন ও গাছ লাগানোয় বিপ্লব সৃষ্টি করতে হবে।”

অনুষ্ঠানে শেষে বেশ কয়েক প্রজাতির গাছের চারা রোপণ করেন অতিথিরা। বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক মো. মিজানুর রহমান।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
মানব পাচার

মানব পাচারের নতুন ফাঁদ: কম্বোডিয়ার মৃত্যুকূপে বন্দি বাংলাদেশের তরুণরা

June 24, 2026
শ্রমমন্ত্রী

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : শ্রমমন্ত্রী

June 24, 2026
মালয়েশিয়ার শ্রমবাজার

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জুলাইয়ের মধ্যে আসতে পারে সুখবর

June 24, 2026

Latest News

মানব পাচার

মানব পাচারের নতুন ফাঁদ: কম্বোডিয়ার মৃত্যুকূপে বন্দি বাংলাদেশের তরুণরা

শ্রমমন্ত্রী

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : শ্রমমন্ত্রী

মালয়েশিয়ার শ্রমবাজার

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জুলাইয়ের মধ্যে আসতে পারে সুখবর

ডিসি সারওয়ার

মাজারের টাকা নিয়ে ডিসি সারওয়ারের কল রেকর্ড ভাইরাল

bobby-hajjaj

জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : ববি হাজ্জাজ

মোটরসাইকেল চালক

সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা

সঞ্চয়পত্র বিক্রি

সঞ্চয়পত্র বিক্রিতে নতুন নির্দেশনা

পেনশন

পেনশন নিয়ে বড় সুখবর

বৃষ্টি

উত্তরে বন্যার শঙ্কা, যেসব অঞ্চলে হতে পারে বৃষ্টি

স্বাস্থ্য কর্মকর্তা

হাসপাতালের বাথরুম পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দিতে চান স্বাস্থ্য কর্মকর্তা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa