
এর আগে মঙ্গলবার গণভবনে প্রায় তিন ঘণ্টা ধরে চলে নতুন প্রেসিডিয়াম কমিটির প্রথম বৈঠক। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পূর্ণাঙ্গ কমিটি গঠন নিয়ে সভাপতিমণ্ডলীর সদস্যদের সঙ্গে পরামর্শ করেন, তাদের সাজেশন চান। বাকি পদগুলোতে কারা আসতে পারে সে ব্যাপারে দীর্ঘ আলোচনা হয়।
কাদের বলেন, বৃহস্পতিবার আওয়ামী লীগের ৮১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। ঘোষণার পর নতুন বছরে ৩ জানুয়ারি নতুন কমিটির সদস্যদের নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্যদিয়ে শ্রদ্ধা জানানো হবে।
উল্লেখ্য, গত ২০ ও ২১ ডিসেম্বর আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। শেষ দিন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কাউন্সিল পর্বে টানা নবমবারের মতো সভাপতি নির্বাচিত হন শেখ হাসিনা এবং দ্বিতীয় দফায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন ওবায়দুল কাদের। ওইদিনই ৮১ সদস্যবিশিষ্ট কমিটির ৪২ জনের নাম ঘোষণা করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



