Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় আওয়ামী লীগ নেতাদের তোপের মুখে প্রতিমন্ত্রী পলক
জাতীয় বিভাগীয় সংবাদ রাজনীতি রাজশাহী

আওয়ামী লীগ নেতাদের তোপের মুখে প্রতিমন্ত্রী পলক

By Hasan MajorOctober 20, 2019Updated:October 20, 20192 Mins Read

নাটোর

Advertisement
জুমবাংলা ডেস্ক: নৌকার বিপক্ষে গিয়ে নিজের পছন্দের প্রার্থীর পক্ষে কাজ করায় কেন্দ্রীয় নেতাদের সামনে জেলা আওয়ামী লীগ নেতাদের তোপের মুখে পড়েছেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

শনিবার বিকালে নাটোর শহরের স্টেশন এলাকায় নবাব সিরাজ-উদ-দৌলা কলেজ অডিটোরিয়ামে আয়োজিত জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় এ ঘটনা ঘটে।

জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মালেক শেখ জানান, দলীয় ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অমান্য করে সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার বিপক্ষে গিয়ে নিজের পছন্দের প্রার্থীর পক্ষে কাজ করায় তোপের মুখে পড়েন পলক।

সকাল ১০টা থেকে এই বর্ধিত সভা শুরু হয়। একে একে উপজেলা, পৌর ও জেলা আওয়ামী লীগ নেতারা বক্তব্য রাখেন। একপর্যায়ে সিংড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বক্তব্যের সময় আসলে প্রতিবাদ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।

এমপি শফিকুল এ সময় বলেন, গত উপজেলা পরিষদ নির্বাচনে সিংড়ায় নৌকা প্রতীকে মনোনয়ন পান শফিকুল ইসলাম শফিক। কিন্তু ওই সময় পলক নৌকার বিরোধিতা করে তার পছন্দের অপর একজন প্রার্থী আদেশ আলীর পক্ষে প্রকাশ্যে কাজ করেন। এমপি শফিকুলের এ বক্তব্যকে সমর্থন জানান উপস্থিত নেতারা। তারাও এমন কাজের প্রতিবাদ করে এ সব নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার দাবি করেন।

পরে পলককে বর্ধিত সভায় বক্তব্য রাখতে দেয়া হয়নি।

এদিকে সম্প্রতি জেলা আওয়ামী লীগের নিষেধাজ্ঞা অমান্য করে বিতর্কিত ব্যক্তিদের নিয়ে সিংড়া উপজেলার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি গঠন করে সিংড়া উপজেলা আওয়ামী লীগ। এ নিয়েও পলকের ওপর ক্ষুব্ধ নেতাকর্মীরা। বর্ধিত সভা ও এর বাইরে এই অবৈধ কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন নেতাকর্মীরা।

বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীসহ কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতারা। সূত্র: যুগান্তর

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
Ministry

যুগ্মসচিব পদে ১৭২ কর্মকর্তাকে পদোন্নতি

July 9, 2026
আইনমন্ত্রী

তত্ত্বাবধায়ক সরকারে ফেরা ছাড়া বিকল্প ছিলো না: আইনমন্ত্রী

July 9, 2026
পে-স্কেল বাস্তবায়নে জটিলতা

পে-স্কেল বাস্তবায়নে জটিলতা, আসছে বড় পরিবর্তন

July 9, 2026

Latest News

Ministry

যুগ্মসচিব পদে ১৭২ কর্মকর্তাকে পদোন্নতি

আইনমন্ত্রী

তত্ত্বাবধায়ক সরকারে ফেরা ছাড়া বিকল্প ছিলো না: আইনমন্ত্রী

পে-স্কেল বাস্তবায়নে জটিলতা

পে-স্কেল বাস্তবায়নে জটিলতা, আসছে বড় পরিবর্তন

পানিবন্দি লাখো মানুষ

বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামে পানিবন্দি লাখো মানুষ

Highcourt

কোটা বাদ, মেধার ভিত্তিতে ৪৬ হাজার শিক্ষকের ফল আবারও প্রকাশের নির্দেশ

Tarek Rahman

ঢাকা নিয়ে উদ্বেগ, প্রাণী ও প্রাণের নিরাপদ আবাসস্থল গড়ার আহবান

শাহে আলম

স্পষ্টভাবে বলছি, আমি প্রধানমন্ত্রীর বন্ধু না : শাহে আলম

প্রধানমন্ত্রী

সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ : প্রধানমন্ত্রী

Sarwar

সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা

আ.লীগের বিচার

আ.লীগের বিচার যে আইনে, হতে পারে নিষিদ্ধ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa