Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় আওয়ামী লীগ সভাপতির হার্ডলাইনে যুবলীগে নানামুখি তৎপরতা
জাতীয় রাজনীতি

আওয়ামী লীগ সভাপতির হার্ডলাইনে যুবলীগে নানামুখি তৎপরতা

By Sazzad HossainSeptember 18, 20193 Mins Read

আওয়ামী লীগ সভাপতির হার্ডলাইনে যুবলীগে নানামুখি তৎপরতা

Advertisement

জুমবাংলা ডেস্ক: আওয়ামী লীগ সভাপ‌তি শেখ হাসিনার ক্ষোভের কথা জেনে সংগঠনের অভিযুক্ত নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে আওয়ামী যুবলীগ। কেন্দ্রের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তৃণমূলের ইউনিট পর্যায়ের নেতাকর্মীরা।

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা নেতাকর্মীদের কাছে দায়িত্বশীল আচরণ আশা করেছেন। রাজনীতির নামে কোনোরকম বিশৃঙ্খলা, চাঁদাবাজি, পেশি শক্তির প্রয়োগের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েছেন শেখ হাসিনা। ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের পর এবার সহযোগী সংগঠন যুবলীগের প্রতিও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। যারা অস্ত্রবাজি করেন, যারা ক্যাডার পোষেন, তারা সাবধান হয়ে যান, এসব বন্ধ করুন। তা না হলে যেভাবে জঙ্গি দমন করা হয়েছে, একইভাবে তাদেরকেও দমন করা হবে।

গত ৭ সেপ্টেম্বরের সভায় শেখ হাসিনা আরও বলেন, ‘যুবলীগের ঢাকা মহানগরের একজন নেতা (মহানগর যুবলীগের সভাপতি) যা ইচ্ছে করে বেড়াচ্ছে, চাঁদাবাজি করছে। আরেকজন (মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক) এখন দিনের বেলায় প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে চলেন।’

তারপর স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের আইজিপি ও স্বরাষ্ট্র সচিবের বরাত দিয়ে প্রধানমন্ত্রী আরেকটি ফাইল খোলেন দলের শীর্ষ নেতাদের সামনে। আওয়ামী লীগ সভাপতি এ সময় যুবলীগের নামে আসা অভিযোগের কিছু কিছু পড়ে শোনান তার সহকর্মীদের। ঢাকা শহরের সেগুনবাগিচা এলাকায় মহানগর যুবলীগের নেতারা জুয়া খেলার ক্যাসিনো চালান বলে জানান শেখ হাসিনা।

তিনি বলেন, ওইসব ক্যাসিনো পরিচালনার জন্য নেপাল ও থাইল্যান্ড থেকে প্রশিক্ষিত নারী কর্মীদের নিয়ে আসা হয় বলেও তার কাছে খবর আছে। মনোনয়ন বোর্ডের বৈঠকের পরের শনিবার দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকেও যুবলীগের বিষয়ে কড়া বার্তা দেন শেখ হাসিনা।

এই অভিযোগের পরিপ্রেক্ষিতে যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেন, ‘আমাদের একটি সাংগঠনিক ট্রাইব্যুনাল আছে। ট্রাইব্যুনালের মাধ্যমে দুই নেতাকে শোকজ করা হয়েছে। আগামী শনিবার (২১ সেপ্টেম্বর) তাদের ট্রাইব্যুনালে ডাকা হবে। এখানে কেউ কোনো অপরাধে জড়িত থাকলে তাকে শাস্তি দেওয়া হয়।’

এ বিষয়ে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট বলেন, যুবলীগ হচ্ছে আওয়ামী লীগের ভ্যানগার্ড। আওয়ামী লীগ টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই কতিপয় ব্যক্তি (জামায়াত-শিবির) দলকে দুর্বল করতে নানা ধরনের ষড়যন্ত্রে মেতে উঠেছে। এরই অংশ হিসেবে এবার সবচেয়ে শক্তিশালী ও সুসংগঠিত সংগঠন আওয়ামী যুবলীগকে দুর্বল করতে উঠে-পড়ে লেগেছে। কিন্তু তাদের ষড়যন্ত্র বাংলার মাটিতে সফল হবে না।’

জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে সর্বদায় যুবলীগ কর্মসূচি নিয়ে মাঠে থাকবে, যোগ করেন ইসমাইল চৌধুরী সম্রাট। তিনি আরও বলেন, গত শনিবারের অভিযোগের বিষয়ে কেন্দ্রীয় যুবলীগ একটি তদন্ত কমিটি গঠন করেছে। দক্ষিণ যুবলীগের সভাপতি হিসেবে আমরা এ তদন্ত কমিটিকে সর্বোচ্চ সহযোগিতা করব।

এদিকে অভিযোগ উঠা ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার শক্তিশালী সংগঠন বলতে আছে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ। তার নেতৃত্ব দিচ্ছেন ইসমাইল চৌধুরী সম্রাট। এ সংগঠনের সকল দিক-নির্দেশনা দিচ্ছেন যুবলীগের ডাইনামিক চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী। দুঃসময়ে ছাত্ররাজনীতি করে বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে যুবলীগ করছি। এত শক্তিশালী সংগঠন রাজধানী ঢাকায় গত ২৫ বছরে দেখিনি। কিন্তু এই সংগঠনকে ধ্বংস করার জন্য যত ষড়যন্ত্র, গভীর ষড়যন্ত্র। মূলত প্রিয়নেত্রীর হাতকে দুর্বল করার জন্যই এই ষড়যন্ত্র।’ সূত্র: সারাবাংলা‌

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sazzad Hossain
  • Facebook
  • X (Twitter)
Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

গোলাম পরওয়ার

চাকরিতে মেধার দরকার নেই, বিএনপির পদ থাকলেই যোগ্যতা: গোলাম পরওয়ার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

সাতক্ষীরা-৪ আসনের এমপি

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa