Advertisement

স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকার মাটিতে আকবর আলীর নেতৃত্বে ২০২০ সালের আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জেতে বাংলাদেশ যুবা দল।

আর তাই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আর্থিকভাবে বিপদে পড়া মানুষদের সহযোগিতার লক্ষ্যে বিশ্বকাপের ফাইনাল খেলা সেই ব্যাট, জার্সি ও গ্লাভস নিলামে তুলেছেন আকবর।

একইসঙ্গে করোনায় অসহায়দের সহায়তা করতে বাংলাদেশ জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম নিলামে তুলেছেন বাংলাদেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরি করা তার ব্যাটটি।

শনিবার (০৯ মে) রাতে অনলাইন লাইভ সেই নিলামে যোগ দিয়েছিলেন আকবর-মুশফিক দুজনই। নিলামের সেই অনলাইন লাইভে আকবর বিষয়ে মুশফিক বলেছেন, আকবর ‘গড গিফটেড’।

এখানেই থেমে যাননি মুশফিক। তার প্রত্যাশা, একদিন জাতীয় পর্যায়ে বাংলাদেশকে বিশ্বকাপ জিতিয়ে দেবেন এই তরুণ।

এবছর যুবা বিশ্বকাপের ফাইনালে ভারতীয় যুবাদের দেয়া ১৭৭ রানের জবাব দিতে নেমে সুবিধাজনক অবস্থানে থাকা ১০২ রানের মাথায় ছয় উইকেট হারিয়ে হঠাত করেই বিপদে পড়ে যায় টাইগার যুবারা।

কিন্তু অধিনায়ক আকবর আলীর ৭৭ বলে অপরাজিত ৪৩ রানের ধৈর্য্যশীল ব্যাটিংয়ের সাহায্যে প্রথমবারের মতো বাংলাদেশকে বিশ্বকাপের শিরোপা এনে দেন তিনি।

আর এ নিয়ে মুশফিক বলেন, সত্যি কথা বলতে আকবরের বয়সে আমি এতো ট্যালেন্ট ছিলাম না। ফাইনালে ও যে ইনিংসটা খেলেছে সেটা এক কথায় অসাধারণ। ওকে দেখে মনে হয়নি যে সে অধিনায়ক। মনে হচ্ছিল সাধারণ একজন যে খেলাটা শেষ করেই আসবে।

মুশফিক আরও বলেন, আকবর পুরোপুরিই গড গিফটেড। ও যেভাবে কথা বলে তাতে মনে হয় অনেক পরিণত। ও যতোটুকু পেরেছে করেছে (অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়)। তবে আমি মনে করি এটা শুরু। এটা তখনই শেষ হবে যখন ও ইনশাআল্লাহ বাংলাদেশকে বিশ্বকাপ জেতাবে।

লাইভ আলোচনায় মুশফিক, আকবরদের সঙ্গে যোগ দিয়েছিলেন দেশের নামকরা কোচ নাজমুল আবেদীন ফাহিমও। ক্রিকেট মহলের কাছে ‘ফাহিস স্যার’ হিসেবে পরিচিত এই ক্রিকেট ব্যক্তিত্ব বলেছেন, আকবর বড় ক্রিকেটার হবেন।

তিনি বলেন, আকবরের সঙ্গে আমার প্রথম পরিচয় সেই ফাইনাল ম্যাচের সময়। ওই রকম একটা সময়ে অধিনায়ক হিসেবে মাঠে গিয়ে অমন একটা ইনিংস খেলে দলকে জেতানো, এটা অভাবনীয় একটা বিষয়। ও বোধ হয় এমন একজন যে চাপের মুখেও যেটা করা দরকার সেটাই করতে পারে। এটা একটা বিরল গুণ। আমি আর একটা কথা বলতে চাই, যখন ফাইনাল জিতে সে ফিরল তারপর যে আচার-আচরণ সে দেখিয়েছে তাতে আমার মনে হয়েছে ও ভবিষ্যতে বড় মাপের একজন খেলোয়াড় হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mohammad Al Amin is a member of the iNews Desk editorial team, contributing to day-to-day news coverage with an emphasis on factual accuracy, responsible reporting, and clear storytelling. As part of the newsroom workflow, he works closely with editors and reporters to help produce timely, well-verified articles that meet iNews’ editorial and journalistic standards for a global readership.