Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় আকাশপথে ঈদযাত্রা: দেড় মাস আগেই শেষ সর্বনিম্ন মূল্যের টিকিট
জাতীয়

আকাশপথে ঈদযাত্রা: দেড় মাস আগেই শেষ সর্বনিম্ন মূল্যের টিকিট

By জুমবাংলা নিউজ ডেস্কMarch 30, 20232 Mins Read

আকাশপথে ঈদযাত্রা: দেড় মাস আগেই শেষ সর্বনিম্ন মূল্যের টিকিট

জুমবাংলা ডেস্ক : যানজট ও ঠাসাঠাসি এড়াতে অনেকের পছন্দ আকাশপথ। সময় বাঁচাতে সড়ক ও রেলপথের পরিবর্তে স্বচ্ছল ব্যক্তিরা তাই যাতায়াত করেন উড়োজাহাজে। তবে সর্বনিম্নমূল্যে এর টিকেট পাওয়া কঠিন, আর ঈদ যাত্রায় তা যেন সোনার হরিণ। আসন্ন ঈদুল ফিতরের আরও ২৩-২৪ দিন বাকি থাকলেও স্বল্পমূল্যের টিকি পাচ্ছেন না সাধারণ যাত্রীরা। এবার দেড় থেকে দু’মাস আগেই এসব টিকিট বিক্রি হয়ে গেছে বলে এয়ারলাইন্স সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আকাশপথে ঈদযাত্রা: দেড় মাস আগেই শেষ সর্বনিম্ন মূল্যের টিকিট

Advertisement

জানা গেছে, দেশের সাতটি অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করে সরকারি-বেসরকারি চারটি এয়ারলাইন্স। এয়ারলাইনগুলো হচ্ছে— বিমান বাংলাদেশ, ইউএস বাংলা, নভোএয়ার ও এয়ারঅ্যাস্ট্রা। রুটগুলো হলো: ঢাকা-সৈয়দপুর, ঢাকা-রাজশাহী, ঢাকা-যশোর, ঢাকা-চট্রগ্রাম, ঢাকা-কক্সবাজার, ঢাকা-সিলেট ও ঢাকা-বরিশাল। এসব অভ্যন্তরীণ রুটের মধ্যে কক্সবাজার ব্যতীত অন্য রুটে টিকিট ভাড়া সর্বনিম্ন তিন হাজার চারশ থেকে সর্বোচ্চ প্রায় ১০ হাজার টাকা পর্যন্ত। তবে ঈদের ছুটি শুরু হতে এখনও অনেক দিন বাকি থাকলেও ইতোমধ্যে শেষ হয়ে গেছে তিন হাজার চারশ টাকার টিকিট। এ কারণে একই উড়োজাহাজের একই আসনের অভিন্ন ফ্লাইটের টিকিট কিনতে হচ্ছে ৮ হাজার ৮০০ থেকে ৯ হাজার ৮০০ টাকায়।

যাত্রীদের অভিযোগ, একচেটিয়া ব্যবসা করছে এয়ারলাইন্সগুলো। তারা যোগসাজস করে সবাই অতিরিক্ত দামে টিকিট বিক্রি করছে। বলা হচ্ছে- স্বল্পমূল্যের টিকিট শেষ হয়ে গেছে, তাই বেশি দামে একই টিকিট কিনতে হবে। এভাবে খরচ বেড়ে যাচ্ছে দুই থেকে তিনগুণ। তারা ঈদযাত্রায় অধিক চাহিদার সুযোগ নিচ্ছে। এটা অমানবিক। এ বিষয়ে কর্তৃপক্ষের নজর দেওয়া উচিত। আরমান নামে এক যাত্রী বলেন, কোনো এয়ারলাইন্সেরই স্বল্পমূল্যের টিকিট নেই। তাই বাধ্য হয়ে উচ্চমূল্যে কিনতে হচ্ছে।

ইউএস বাংলার মহাব্যবস্থাপক ও জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, বিশ্বের সব দেশে একই পদ্ধতিতে এয়ারলাইন্সের টিকিট বিক্রি হয়। টিকেটগুলো কয়েকটি ভাগে ভাগ করে সর্বনিম্ন থেকে শুরু করে সর্বোচ্চ মূল্য ধরা হয়। এবার অনেকেই দেড় থেকে দুমাস আগে বুকিং দেওয়ায় স্বল্পমূল্যের টিকিট শেষ হয়ে গেছে।

নভো এয়ারের হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস মেজবাহ উল ইসলাম বলেন, রমজান উপলক্ষে আমরা ৫০০ টাকা ভাড়া কমিয়েছি। কিন্তু সর্বনিম্ন দামে টিকিট পেতে আগে আসতে হবে। পরে আসলেতো বেশি দামের টিকিই কিনতে হবে। সূত্র: সমকাল

‘ওনারা আতর মাখে, তাই নাম নেন নাই বড় ভাই’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026
Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

July 30, 2026
রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

July 29, 2026

Latest News

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa