
আন্তর্জাতিক ডেস্ক : মশার ঝাঁকে সৃষ্টি হয়েছে টর্নেডো! আর্জেন্টিনার বুয়েনস আয়ার্সের হাইওয়েতে দেখা গেছে এমনই দৃশ্য। নেট দুনিয়ায় ভাইরালও হয়েছে এই ভিডিও। স্বাভাবিকভাবেই এই ভিডিও দেখে আঁতকে উঠছেন নেটিজেনরা।
ভিডিওতে এক ব্যক্তিকে আতঙ্কিত সুরে স্প্যানিশ ভাষায় বলতে শোনা গেছে, ‘এটা ক্রমেই বড় হচ্ছিল। এমনটা আমি এর আগে কখনও দেখিনি।’ ব্যাপারটাকে মোটেই ভালোভাবে নিচ্ছেন না পরজীবী বিশেষজ্ঞরা।
জুয়ান জোস গার্সিয়া নামের এক বিশেষজ্ঞের দাবি, বুয়েনস আয়ার্সে বেশ কয়েক দিন ধরে প্রবল বৃষ্টি হয়েছে। ফলে বহু জায়গায় পানি জমে গেছে। যার ভেতরে ইচ্ছেমতো ডিম পেড়েছে মশার দল। এর ফলে রাতারাতি প্রচুর পরিমাণে সংখ্যা বৃদ্ধি ঘটেছে তাদের। এর ফলে ওই টর্নেডোর আকারে মশার ঝাঁক।
গার্সিয়ার আশঙ্কা, ওই বাহিনী চাইলে শহরও ধ্বংস করে দিতে পারে। সব থেকে বেশি ঝুঁকি রয়েছে যারা মাঠে কৃষিকাজ করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


