Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় আগস্ট আসলেই পরাজিত অপশক্তি ষড়যন্ত্র শুরু করে : কাদের
জাতীয় স্লাইডার

আগস্ট আসলেই পরাজিত অপশক্তি ষড়যন্ত্র শুরু করে : কাদের

By জুমবাংলা নিউজ ডেস্কAugust 5, 2019Updated:August 5, 20192 Mins Read

জুমবাংলা ডেস্ক: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগস্ট মাস আসলেই সেই ৭১’র পরাজিত অপশক্তিরা ষড়যন্ত্র শুরু করে। তাই আমাদের সতর্ক থাকতে হবে।

আগস্ট আসলেই পরাজিত অপশক্তি ষড়যন্ত্র শুরু করে : কাদের
ফাইল ছবি
Advertisement

তিনি বলেন, ‘আগস্টের বাতাসে ষড়যন্ত্রের গন্ধ, আমাদের সতর্ক থাকতে হবে। আগস্ট আসলেই সেই পরাজিত শক্তি তাদের ষড়যন্ত্র শুরু করে। আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমি এ নির্দেশনা আমাদের নেতা-কর্মীদের পৌঁছে দিচ্ছি।’

ওবায়দুল কাদের আজ সোমবার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ্য পুত্র শহীদ শেখ কামালের ৭০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বনানী কবরস্থানে তার কবরে আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধার্ঘ্য অর্পণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আগস্ট মাসে এসেছে, আগস্টের বাতাসে ষড়যন্ত্রের গন্ধ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমি আমাদের নেতাকর্মীদের নির্দেশনা দিচ্ছি, ডেঙ্গু মোকাবেলা, বন্যার্তদের পাশে দাঁড়াতে এবং আগস্টের কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে।’

আগস্ট মাসে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এ আগস্টে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছে। এই আগস্ট মাসেই প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাইম টার্গেট করে গ্রেনেড হামলা করা হয়েছে আমাদেরই সন্ত্রাস বিরোধী সমাবেশে। ওই দিনের গ্রেনেড হামলায় বঙ্গবন্ধু এভিনিউ রক্তাক্ত হয়েছিল। এটা নিশ্চয়ই আপনাদের মনে আছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘আগস্ট মাসে বাংলাদেশের ৬৩ জেলায় একযোগে সিরিজ বোমা হামলা হয়েছিল। এমনকি ধানমন্ডি ৩২ নম্বরেও হামলার পরিকল্পনা ছিল। আমরা সতর্ক ছিলাম বলেই তারা তাদের লক্ষ্য কার্যকর করতে পারেনি।’

শেখ কামাল প্রসঙ্গে তিনি বলেন, ’৭৫-এর ১৫ আগস্ট ঘাতকদের আঘাতে শেখ কামাল আমাদের মাঝ থেকে রক্তাক্ত বিদায় নিয়েছেন। আমরা আজ এ শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। শেখ কামালের যোগ্যতা, সাহস এবং নেতৃত্বে যে গুণ ছিল তাতে তিনি তারুণ্যের রোল মডেল হওয়ার যোগ্যতা রাখতেন।

শেখ কামালকে তারুণ্যের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তাকে আমাদের তরুণেরা অনুসরণ করলে সৃষ্টিশীল নব উদ্যমে তারুণ্য সৃষ্টি হতে পারে। তার এ জন্মদিনে আমরা শপথ নেব শেখ হাসিনার নেতৃত্বে শেখ কামালকে অনুসরণ করে আমরা নব উদ্যমে এগিয়ে যাবো।

এর আগে আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শেখ কামালের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বনানী কবরস্থান মসজিদে শেখ কামালের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মহফিলে অংশগ্রহণ করেন। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
এইচএসসি পরীক্ষার্থী

১৬ জেলায় বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষার্থীদের যে বার্তা দিলো আন্তঃশিক্ষা বোর্ড

July 7, 2026
মোফা বাবু

২৪ ঘণ্টার আগেই মুক্তি মিলল মোফা বাবুর, লাখ টাকার ‘ম্যানেজ’ নিয়ে উঠছে প্রশ্ন

July 7, 2026
Saver

সাভারে এনসিপির সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২

July 7, 2026

Latest News

এইচএসসি পরীক্ষার্থী

১৬ জেলায় বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষার্থীদের যে বার্তা দিলো আন্তঃশিক্ষা বোর্ড

মোফা বাবু

২৪ ঘণ্টার আগেই মুক্তি মিলল মোফা বাবুর, লাখ টাকার ‘ম্যানেজ’ নিয়ে উঠছে প্রশ্ন

Saver

সাভারে এনসিপির সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২

Bonna

বন্যা পরিস্থিতি : ৬৪ জেলায় পৌঁছেছে ত্রাণ

বজ্রবৃষ্টিসহ ঝড়

দেশের ১২ জেলার ওপর দিয়ে রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টিসহ ঝড়ের সম্ভাবনা

Bonna

৩৮ নদীতে বেড়েছে পানি, ১৬ জেলায় বন্যার শঙ্কা

Minister

পাঁচ বছরের বেশি পুরনো মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ

জেট ফুয়েলের দাম

আরও কমলো জেট ফুয়েলের দাম

জাতীয় জাদুঘর

প্রধানমন্ত্রীর উপহার পাওয়া মেসির সই করা জার্সি জাতীয় জাদুঘরে

মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa