Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় আগস্ট মাস এলেই সাম্প্রদায়িক অপশক্তি সক্রিয় হয়ে উঠে : সেতুমন্ত্রী
জাতীয় স্লাইডার

আগস্ট মাস এলেই সাম্প্রদায়িক অপশক্তি সক্রিয় হয়ে উঠে : সেতুমন্ত্রী

By Hasan Majorআগস্ট 1, 20193 Mins Read

আগস্ট মাস এলেই সাম্প্রদায়িক অপশক্তি সক্রিয় হয়ে উঠে : সেতুমন্ত্রী

Advertisement
জুমবাংলা ডেস্ক:  আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সাম্প্রদায়িক অপশক্তি আগস্ট মাস এলেই সক্রিয় হয়ে উঠে। একদিকে আমাদের মধ্যে হারানোর বেদনা আবার নতুন করে কাউকে হারানোর আশংকা তৈরি করে। খবর বাসসের।

তাই এ মাসে শুধু শোক প্রকাশ করলেই হবে না, এ মাসে আরো যে আশংকাগুলো থাকে সে বিষয়েও সতর্ক থাকার জন্য তিনি সবার প্রতি আহবান জানান।

মন্ত্রী আজ দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে কেন্দ্রীয় যুবলীগ আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহদাত বার্ষিকী উপলক্ষ্যে আগস্ট মাসব্যাপী সংবাদ চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে সভায় সংগঠনের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদসহ দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।

সেতুমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর শাহদাত দিবসে যারা ভূঁয়া জন্মদিনের কেক কেটে উপহাস করে তাদের সঙ্গে কর্মসম্পর্ক গড়ে তোলা খুবই কঠিন।

তিনি বলেন,‘পঁচাত্তরের ১৫আগস্টেরর ট্রাজেডির পরও আমরা গণতন্ত্র ও সুশাসনের স্বার্থে বিভিন্ন দলের সঙ্গে কর্মসম্পর্ক রাখতে চেয়েছিলাম। কিন্তু এ দিনে যারা ভূঁয়া জন্মদিনের কেক কেটে যারা আমাদের বুকের রক্তক্ষরণ উস্কে দেয়, তাদের সঙ্গে কিভাবে সম্পর্ক রাখি।’

তিনি বলেন,এ নৃশংস হত্যাকান্ডে অবলা নারী ও শিশুরাও রেহাই পায় নি। এ হত্যাকান্ড নিয়ে আমাদের আবিষ্টতা আছে। নিষ্ঠুর এই হত্যাকান্ডের নেপথ্য নায়কের চেহারাও স্বরুপে উদঘাটিত উল্লেখ করে তিনি বলেন, ১৫ আগস্টের হত্যাকান্ডে যারা জড়িত তাদের পুরষ্কৃত ও পুনবার্সিত এবং হত্যাকান্ডের যাতে বিচার না হয়, সেজন্য ইনডেমনিটি অধ্যাদেশ জারী করে তা সংবিধানের অন্তভূক্ত করেছে একটি রাজনৈতিক দল।

তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যাকারীদের পুরষ্কৃত ও পুনর্বাসিতই করেন নি, এ হত্যকান্ডের যাতে বিচার না হয় সেজন্য ইনডেমনিটি বিল জারী করে তা সংবিধানের অন্তভূক্ত করেছিলেন।
কাদের বলেন, বঙ্গবন্ধুর হত্যাকান্ডের নেপথ্য নায়ক কারা তা আমরা জানি। যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে এবং এ হত্যাকান্ডের যারা মদদ দিয়েছে তারা একই অপরাধে অপরাধী।

যুবলীগের নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, এ মাসে শুধু শোক প্রকাশ করলেই হবে না, এ মাসে আরো যে আশংকাগুলো থাকে সে বিষয়েও সতর্ক থাকতে হবে।

ডেঙ্গু নিয়ন্ত্রণ নিয়ে সেতুমন্ত্রী বলেন, আমরা ডেঙ্গু নিয়ে উদ্বিগ্ন, লন্ডনে চিকিৎসাধীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে আছেন। সেখানেও তিনি স্বস্তিতে নেই।

তিনি বলেন, ডেঙ্গু মোকাবেলাকে আমরা চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছি। এ চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করবই। কারণ ডেঙ্গু আমাদের নিয়ন্ত্রণের বাইরে নয়, আমরা এ চ্যালেঞ্জকে মোকাবেলা করার মত শক্তি রাখি। ডেঙ্গুকে আমরা মোকাবেলা করব।

বিএনপির স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবির বিষয়ে কাদের বলেন, ‘আপনারা কি আপনাদের কাজ করেছেন, আন্দোলনে ব্যর্থ, নির্বাচনে ব্যর্থ, খালেদা জিয়া দেড় বছর ধরে কারাগারে, আপনারাতো দেড় মিনিটের জন্যও আন্দোলন করতে পারেন নি।’ অন্যদের পদত্যাগের দাবীর আগে বিএনপির নেতাদেরই পদত্যাগ করা উচিত বলে তিনি মন্তব্য করেন।

ওবায়দুল কাদের পরে আগস্ট মাসব্যাপী সংবাদ চিত্র প্রদর্শনী ঘুরে ঘুরে দেখেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
ডোনাল্ড ট্রাম্প

চিড়িয়াখানায় রাশেদ খাঁনকে রেখে আসব ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের গরুর পাশে

জুন 21, 2026
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে যেসব ইস্যু গুরুত্ব পাবে

জুন 21, 2026
Pay

নবম পে স্কেলে ১০-২০তম গ্রেডে ৬০% বাড়তে পারে বেতন, ১ম-৯ম গ্রেডে কত?

জুন 21, 2026

Latest News

ডোনাল্ড ট্রাম্প

চিড়িয়াখানায় রাশেদ খাঁনকে রেখে আসব ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের গরুর পাশে

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে যেসব ইস্যু গুরুত্ব পাবে

Pay

নবম পে স্কেলে ১০-২০তম গ্রেডে ৬০% বাড়তে পারে বেতন, ১ম-৯ম গ্রেডে কত?

অর্থমন্ত্রী

ব্যাংক ঋণনির্ভরতা কমাতে বিকল্প অর্থায়ন ভাবা হচ্ছে : অর্থমন্ত্রী

প্রধানমন্ত্রী

নয়নের চোখের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

সারওয়ার আলম

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি

Heavy-Rain

দেশের ৩ বিভাগে অতি ভারী বর্ষণের শঙ্কা

সিভিল অ্যাভিয়েশন চেয়ারম্যান

ঢাকা–নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে যা জানালেন সিভিল অ্যাভিয়েশন চেয়ারম্যান

ধাত্রী নিয়োগ

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার ধাত্রী নিয়োগ দেবে সরকার

সাজা শেষ

সাজা শেষ হলেও মুক্তি মিলছে না কত বিদেশির

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa