Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home রাজনীতি আগাছা-পরগাছাদের সংগঠনের সকল পর্যায় থেকে দূর করার আহ্বান
রাজনীতি

আগাছা-পরগাছাদের সংগঠনের সকল পর্যায় থেকে দূর করার আহ্বান

By Saiful IslamOctober 20, 20194 Mins Read

5

Advertisement
জুমবাংলা ডেস্ক : তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, বিএনপি রাজনীতির মাঠে এখন বিগত যৌবনা। কারণ রাজনীতিতে যত যশ ও প্রতিপত্তি ছিল সেটি তাদের হারিয়ে গেছে। তাদের প্রতি যথাযথ সম্মান রেখে বলতে চাই, তারা এখন সবাই রাজনীতির মাঠে বিগত যৌবনা। সে কারণে তাদের ডাকে কেউ সাড়া দিচ্ছেন না এবং তারা যে কথাগুলো বলছেন এগুলো সাধারণ মানুষের কাছেও বিশ্বাসযোগ্য হচ্ছে না।

শনিবার জেএম সেন হল প্রাঙ্গণে আয়োজিত চট্টগ্রাম মহানগর তাঁতী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তাঁতী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে করে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘আমরা পরপর তিনবার রাষ্ট্র ক্ষমতায় থাকার কারণে আমাদের সংগঠনে অনেক আগাছা-পরগাছা ঢুকেছে এবং অনেকে নানাভাবে পদ পেয়েছে। এই আগাছা-পরগাছাদের সংগঠনের সকল পর্যায় থেকে দূর করতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগের সম্মেলন আগামী ২০ ও ২১ ডিসেম্বর। সম্মেলনকে সামনে রেখে আমরা দলকে পরিষ্কার করার কাজে হাত দিয়েছি। আওয়ামী লীগের অঙ্গ সংগঠনসমূহ ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো থেকে আগাছা-পরগাছা দূর করতে হবে। ইদানিং কিছু অতি উৎসাহী ফেইসবুকে দল পরিচালনা করছে। তিনি এসব সেলফি লীগ ও ফেইসবুক লীগ থেকে দূরে থাকার আহ্বান জানান।
তিনি আরও বলেন, ‘যারা এক সময় আওয়ামী লীগের বিরোধিতা করেছে শুধু নয়, আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের নেতা-কর্মীদের যারা নির্যাতন করেছে তারাও অনেকে নানা পরিচয়ে ও পরিচয় গোপন করে সংগঠনে ঢুকে পড়েছে। তাদের চিহ্নিত করে সংগঠন থেকে বের করে দিতে হবে। তারা যেন ভবিষ্যতে কোনো পদ না পায় সেজন্য তাঁতী লীগের মহানগর কমিটি গঠনে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘বঙ্গবন্ধু বাংলাদেশের তাঁতীদেরকে সংগঠিত করার জন্য এই সংগঠনের সৃষ্টি করেছিলেন। সে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আগামী দিনগুলোতে যাতে সংগঠনের পরিচালিত করি। সুসংগঠিত সংগঠন হিসেবে তাঁতী লীগ চট্টগ্রাম মহানগর নিজের প্রকাশ করতে পেরেছে। আজকে আমরা দেখতে পাচ্ছি স্বল্প সময়ের মধ্যে তারা সম্মেলনের আয়োজন করে নতুন নেতৃত্ব নির্বাচনের জন্য রাজনৈতিক সদিচ্ছা দেখিয়েছেন। এই রাজনৈতিক সৎ সাহস, সদিচ্ছা এবং নিজের রাজনীতির উপরে আত্মবিশ্বাস না থাকলে এই সৎ সাহস সবাই দেখাতে পারেন না।

বিশেষ অতিথির বক্তব্যে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণ সাধন করার নাম রাজনীতি। আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনসমূহের যে কোনো পর্যায়ের নেতা কোনো অনৈতিক ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত হোক সেটা আমরা চাই না। যারা এসব কাজে জড়িত আছেন তাদের চিহ্নিত করে এবং তারা যাতে কোনো পন্থায় কোনো পদ ও পদবীতে আসতে না পারে সেটা সুনিশ্চিত করতে হবে। আমরা চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ এ ব্যাপারে অঙ্গীকারবদ্ধ।

চট্টগ্রাম মহানগর তাঁতী লীগের আহবায়ক নুরুল আমিন মানিকের সভাপতিত্বে সম্মেলনে উদ্বোধক ছিলেন বাংলাদেশ তাঁতী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার শওকত আলী। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ তাঁতী লীগের সাধারণ সম্পাদক খগেন্দ্র চন্দ্র দেবনাথ। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সদস্য সচিব রত্নাকর দাশ টুনু। তাঁতী লীগ মহানগর নেতা হিল্লোল সেন উজ্জ্বল, মো. সরোয়ার সরকার ও সুকান্ত মহাজন টুটুলের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য নিজাম হাজারী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরী, বাংলাদেশ তাঁতী লীগের কার্যকরী সভাপতি সাধনা দাশগুপ্তা, সহ-সভাপতি কে.এম শহীদুল্লাহ, আবদুল হক রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক মোন্তাজ উদ্দীন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক হেলান উদ্দীন মোল্লা, সাংস্কৃতিক সম্পাদক জাহানারা মোসাদ্দে, কার্যকরী সদস্য জেমস ডি সিলভা, আজাদ ভূঁইয়া, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মোজাহারুল ইসলাম সোহেল।

আরো বক্তব্য দেন সংগঠনের যুগ্ম সম্পাদক সরফরাজ নেওয়াজ মাসুদ, আলহাজ্ব সহিদ উদ্দিন, শ্রীপ্রকাশ দাশ অসিত, মো. গিয়াস উদ্দিন, মো. আবু বক্কর, এহছানুল আজিম লিটন, রায়হান চৌধুরী, এসএম কামাল, মো. নুরুল ইসলাম, সদস্য এসএম আহছানুল কবির চৌধুরী টিংকু, মো. সরোয়ার্দী, মো. সরোয়ার সরকার, শহিদুল ইসলাম (জীবন), জয়ন্ত বণিক, রূপক চৌধুরী, আবদুল্লাহ আল মামুন, কফিল উদ্দিন, হিল্লোল সেন উজ্জ্বল, সজল দত্ত, আসাদুজ্জামান নয়ন বাবু, আবদুল্লাহ আল মামুন, সুকান্ত মহাজন টুটুল, অধ্যাপক অঞ্জন দত্ত, মো. সাইফুল ইসলাম (মারুফ), প্রকৌশলী অমিত ধর, লিটন শীল, মো. শাহরিয়ার, প্রকৌশলী সৈকত দাশ, মাঈনুদ্দিন সাগর, মো. কামরুল ইসলাম, মো. মামুন, মোহাম্মদ সেলিম, শাহ মোহাম্মদ মোবারক হোসেন, মো. উল্লাহ জুয়েল, আবদুল মোবারক রিমু, মো. জাহাঙ্গীর চৌধুরী প্রমুখ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
সাতক্ষীরা-৪ আসনের এমপি

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

July 22, 2026
জামায়াত এমপি

ভিডিওকাণ্ডে সাতক্ষীরার জামায়াত এমপিকে নিজ এলাকায় অবাঞ্ছিত ঘোষণা

July 22, 2026
Amir Hamza

‘আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবে’

July 21, 2026

Latest News

সাতক্ষীরা-৪ আসনের এমপি

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জামায়াত এমপি

ভিডিওকাণ্ডে সাতক্ষীরার জামায়াত এমপিকে নিজ এলাকায় অবাঞ্ছিত ঘোষণা

Amir Hamza

‘আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবে’

জামায়াতে ইসলামীর নেতা

সেই নারীকে নিয়ে মিলল চাঞ্চল্যকর তথ্য

জামায়াত নেতা গাজী নজরুল

কীভাবে ভিডিও ফাঁস হলো, জানালেন জামায়াত নেতা গাজী নজরুল

জামায়াত এমপি

জামায়াত এমপির ভিডিও ভাইরাল: প্রথমে এআই, পরে স্ত্রী দাবি

ফখরুল

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : ফখরুল

বিএনপির আয়

বিএনপির আয় বেড়েছে, ব্যয়ও বেড়ে তিনগুণ

বিএনপি

নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয় : বিএনপি

জামায়াত আমির

গণভোট না মানলে সরকারও মানা হবে না : জামায়াত আমির

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa