জুমবাংলা ডেস্ক: ঢাকা থেকে ভারতের কলকাতা, নিউ জলপাইগুড়ি এবং খুলনা থেকে কলকাতা রুটের তিন আন্তঃদেশীয় ট্রেনের ভাড়া আগেই বাড়ানো হয়েছে। বাড়তি ভাড়া শনিবার (১ জুলাই) থেকে কার্যকর হবে।

ট্রেনের বাড়তি ভাড়া

Advertisement

সম্প্রতি বাংলাদেশ রেলওয়ের উপ-পরিচালক (ইন্টারচেঞ্জ) মোহাম্মদ মিহরাবুর রশিদ খান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

নতুন আদেশ অনুযায়ী, মৈত্রী এক্সপ্রেসের ঢাকা টু কলকাতা এসি সিটের ভাড়া, ট্রাভেল ট্যাক্স ও ভ্যাটসহ মোট ৪ হাজার ৭৯৫ টাকা। এসি চেয়ারের ভাড়া, ভ্যাট ও ট্রাভেল ট্যাক্সসহ ৩ হাজার ৫৩০ টাকা।

খুলনা থেকে কলকাতা রুটের বন্ধন এক্সপ্রেসের এসি সিটের ভাড়া, ট্রাভেল ট্যাক্সসহ মোট ২ হাজার ৯০০ টাকা। এসি চেয়ারের ভাড়া, ভ্যাট ও ট্রাভেল ট্যাক্সসহ ২ হাজার ২৬৫ টাকা।

ঢাকা থেকে নিউ জলপাইগুড়ি রুটের মিতালী এক্সপ্রেসের এসি বার্থের ভাড়া, ভ্যাট ও ট্রাভেল ট্যাক্সসহ মোট ৬ হাজার ৫৭০ টাকা, এসি সিটের ভাড়া, ভ্যাট ও ট্রাভেল ট্যাক্সসহ মোট ৪ হাজার ১৭৫ টাকা এবং এসি চেয়ারের ভাড়া, ভ্যাট ও ট্রাভেল ট্যাক্সসহ ২ হাজার ২৬৫ টাকা।

নতুন ভাড়া ১ জুলাই থেকে কার্যকর হবে। শূন্য থেকে ৫ বছর পর্যন্ত শিশুর ভাড়া বড়দের ভাড়ার ৫০ শতাংশ ধরা হবে।

আগামীকাল গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google