Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা কাল দ্বিতীয় জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামছে দক্ষিণ আফ্রিকা-শ্রীলংকা
ক্রিকেট (Cricket) খেলাধুলা

কাল দ্বিতীয় জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামছে দক্ষিণ আফ্রিকা-শ্রীলংকা

By জুমবাংলা নিউজ ডেস্কOctober 29, 20213 Mins Read

কাল দ্বিতীয় জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামছে দক্ষিণ আফ্রিকা-শ্রীলংকা

Advertisement

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ সপ্তম আসরে সুপার টুয়েলভে দ্বিতীয় জয়ের লক্ষ্য নিয়ে আগামীকাল মাঠে নামছে শ্রীলংকা ও দক্ষিণ আফ্রিকা। এ পর্বে দুই ম্যাচ খেলে এখন পর্যন্ত একটি করে জয়-হার উভয় দলেরই। নিজেদের তৃতীয় ম্যাচে আগামীকাল মুখোমুখি হওয়া শ্রীলংকা-দক্ষিণ আফ্রিকা দুই দলই দ্বিতীয় জয়ের স্বাদ  পেতে মরিয়া।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে গ্রুপ-১এ শ্রীলংকা ও দক্ষিণ আফ্রিকার ম্যাচটি  শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায় ।

বাছাই পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার টুয়েলভে পা রাখে শ্রীলংকা। ৫ উইকেটের জয় দিয়ে সুপার টুয়েলভ শুরু করে লংকানরা। বাংলাদেশের হাতের মুঠো থেকে জয় ছিনিয়ে নেয় শ্রীলংকা।

এ পর্বে  নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে  ৫ উইকেটে জয় পায় শ্রীলংকা। টাইগারদের  ছুঁেড় দেয়া ১৭১ রানের টার্গেট স্পর্শ করতে গিয়ে শুরুতে পিবপদে পড়লেও  প্রতিপক্ষের দুর্বল ফিল্ডিংয়ের  কারণে  জয় নিয়ে মাঠ ছাড়ে লংকানরা।

সুপার টুয়েলভে শুরুটা দারুন হলেও দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হার মানে শ্রীলংকা। প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৫৪ রান করেছিলো তারা। দলের ব্যাটাররা বড় ইনিংস খেলতে পারেননি। কুশল পেরেরা ও চারিথ আসালঙ্কা সর্বোচ্চ ৩৫ রান করে করেন। রাজাপাকসে করেন ৩৩ রান।

১৫৫ রানের টার্গে সহজেই স্পর্শ করে ফেলে অস্ট্রেলিয়া। ফর্মহীনতায় ভুগতে থাকা ডেভিড ওয়ার্নার ৪২ বলে ৬৫ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেন।

তবে আগামীকাল দক্ষিণ আফ্রিকাকে হারাতে বোলিংয়ে উন্নতি চান শ্রীলংকার অধিনায়ক দাসুন শানাকা। তিনি বলেন  ‘বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে আমাদের বোলিং ভালো হয়নি। দক্ষিণ  আফ্রিকার বিপক্ষে জিততে হলে বোলিংএ আরও উন্নতি করতে হবে।’

অন্য দিকে অস্ট্রেলিয়ার কাছে ৫ উইকেটে হার দিয়ে আসর শুরু করলেও ঘুড়ে দাঁড়াতে সময় লাগেনি দক্ষিণ আফ্রিকার। দ্বিতীয় ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮ উইকেটের জয় তুলে নেয় প্রোটিয়ারা। বল হাতে কেশব মহারাজের ২ ও ডোয়াইন প্রিটোরিয়াসের ৩ উইকেটের সাথে ব্যাটারদের দায়িত্বশীল ইনিংস আসরে দক্ষিণ আফ্রিকাকে প্রথম জয়ের স্বাদ এনে দেয়।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মারমুখী মেজাজে ছিলেন ব্যাটার আইডেন মার্করাম। ২৬ বলে অপরাজিত ৫১ রান করেন তিনি। তার সাথে রাসি ভ্যান ডার ডুসেনের অপরাজিত ৪৩ ও রেজা হেনড্রিক্সের ৩৯ রান দক্ষিণ আফ্রিকার জয়কে সহজ করে দেয়।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত জয়ের পর আত্মবিশ্বাসী দক্ষিণ আফ্রিকা। তাই জয়ের ধারা অব্যাহত রাখতে চান প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমা। তিনি বলেন, ‘জয়ের ধারা অব্যাহত রাখাই আমাদের প্রধান লক্ষ্য। শ্রীলংকাকে হারাতে হলে আমাদের আরও ভালো ক্রিকেট খেলতে হবে।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের আগ মুর্হূতে বির্তকের মুখে পড়ে দক্ষিণ আফ্রিকা। বর্ণবৈষম্যের কারনে ঐক্যবদ্ধ ভাবে হাঁটু মুড়ে বসে প্রতিবাদ জানানোর নির্দেশ দিয়েছিলো দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। কিন্তু ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে ঐ ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নেন প্রোটিয়া উইকেটরক্ষক কুইন্টন ডি কক। এতেই বিতর্ক শুরু হয়।

পরে অবশ্য ক্ষমাও চেয়েছেন ডি কক। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমি যা করেছি তার জন্য ক্ষমা চাচ্ছি। যদি আমি হাঁটু মুড়ে প্রতিবাদ জানালে তার মাধ্যমে অন্যদের সামান্য শিক্ষাও দেওয়া যায় তা হলে আমি সেটাই করবো।’

শুধুমাত্র দক্ষিণ আফ্রিকাই নয়, এখন পর্যন্ত প্রায় সব দলই ম্যাচ শুরুর আগে বর্ণবৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে হাঁটু মুড়ে বসে প্রতিবাদ জানিয়েছে।

টি-টোয়েন্টিতে শ্রীলংকার বিপক্ষে এগিয়ে দক্ষিণ আফ্রিকা। এখন পর্যন্ত ১৬ ম্যাচে ১০বার জিতেছে প্রোটিয়ারা। ৫বার জয় পায় শ্রীলংকা। ১টি ম্যাচ টাই হয়।

গত সেপ্টেম্বরে শ্রীলংকা সফরে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতে দক্ষিণ আফ্রিকা।

আর টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনবারের দেখায় দুইবার দক্ষিণ আফ্রিকা ও একবার জয় পায় শ্রীলংকা।

শ্রীলংকা : দাসুন শানাকা (অধিনায়ক), কুশল পেরেরা, দীনেশ চান্দিমাল, ধনাঞ্জয়া ডি সিলভা, পাথুম নিশাঙ্কা, চারিথ আসালঙ্কা, আভিস্কা ফার্নান্দো, ভানুকা রাজাপাকশে, চামিকা করুনারতেœ, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুশমন্থ চামিরা, লাহিরু কুমারা, মাহেশ থিকশানা, বিনুরা ফার্নান্দা ও আকিলা ধনাঞ্জয়া।

দক্ষিণ আফ্রিকা : তেম্বা বাভুমা (অধিনায়ক), কেশভ মহারাজ, কুইন্টন ডি কক, বিজর্ন ফরটুইন, রেজা হেনড্রিকস, হেনরিচ ক্লাসেন, আইডেন মার্করাম, ডেভিড মিলার, উইয়ান মুল্ডার, লুঙ্গি এনগিদি, এনরিচ নর্টি, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, রাসি ভ্যান ডার ডুসেন। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Spen

আজ রাতেই শুরু সেমির মহারণ, লড়বে স্পেন-ফ্রান্স

July 14, 2026
আর্জেন্টিনা-ইংল্যান্ড

সেমিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে রেফারির দায়িত্ব পেলেন যিনি

July 14, 2026
ফ্রান্স

মহারণের আগে স্পেনের ফাঁদে পড়তে চায় না ফ্রান্স

July 14, 2026

Latest News

Spen

আজ রাতেই শুরু সেমির মহারণ, লড়বে স্পেন-ফ্রান্স

আর্জেন্টিনা-ইংল্যান্ড

সেমিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে রেফারির দায়িত্ব পেলেন যিনি

ফ্রান্স

মহারণের আগে স্পেনের ফাঁদে পড়তে চায় না ফ্রান্স

World

স্ত্রীরোগ বিশেষজ্ঞ নিয়ে বিশ্বকাপে এসেছিল সেনেগাল

WorldCup

এবারের বিশ্বকাপে ১০০ ম্যাচে যত রেকর্ড

বিশ্বকাপ

বিশ্বকাপ থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু

ফিফা বিশ্বকাপ

প্রথমবার যে ইতিহাসের সাক্ষী হলো ফিফা বিশ্বকাপ

হালান্ড

আবেগঘন বার্তায় যা বললেন হালান্ড

fifa

২০৩০ সাল থেকেই কি ৬৪ দলের বিশ্বকাপ শুরু হবে?

মেসি

‘মেসিকে আমরা ঘুম পাড়িয়ে দেব’

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa