জুমবাংলা ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল রবিবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন ভবন উদ্বোধন করবেন। একই সঙ্গে রাজস্ব প্রদানে জনসচেতনতা বৃদ্ধি ও রাজস্ববান্ধব মানসিকতা বিকাশের উদ্দেশ্যে এনবিআর আয়োজিত দুই দিনব্যাপী রাজস্ব সম্মেলনেরও উদ্বোধন করবেন তিনি।

শুক্রবার সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুমিন এসব তথ্য জানান। তিনি বলেন, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রোববার সকাল ১০টায় এ সম্মেলন ও নতুন ভবন উদ্বোধন করে প্রধানমন্ত্রী বিভিন্ন দিকনির্দেশনা দেবেন। এটা রাজস্ব কর্মকর্তাদের দায়িত্বপালনে আরও অনুপ্রাণিত করবে। প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে এনবিআর প্রয়োজনীয় রাজস্ব আহরণ করে অর্থনৈতিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
রাজস্ব ভবন

Advertisement

তিনি বলেন, সম্মেলনে রাজস্ব আদায়, ভ্যাট ও আয়করের ভূমিকা নিয়ে কয়েকটি সভা-সেমিনার অনুষ্ঠিত হবে। আয়কর, কাস্টমস ও ভ্যাট সংক্রান্ত সেবা দেওয়ার জন্য তিনটি স্টল থাকবে। স্টলগুলোর মাধ্যমে জনগণকে আয়কর, কাস্টমস ও ভ্যাট সম্পর্কে প্রয়োজনীয় ও বাস্তবিক ধারণা দেওয়া হবে। একই সঙ্গে অস্থায়ীভাবে নির্মিত রাজস্ব মিউজিয়ামে ভ্যাট, আয়কর ও কাস্টমস বিভাগের ঐতিহাসিক দলিল, গেজেট, ঐতিহাসিক বস্তুগুলো সর্বসাধারণের প্রদর্শনের জন্য উন্মুক্ত থাকবে। জানা গেছে, গত ২৯ জানুয়ারি নবনির্মিত রাজস্ব ভবন আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে গণপূর্ত অধিদপ্তর। ভবনটি ২০ তলা ফাউন্ডেশনে নির্মিত হলেও কাজ শেষ করা হয়েছে ১২ তলা পর্যন্ত। ভবনটিতে কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থাসহ সর্বাধুনিক সুবিধা রয়েছে। এনবিআরের সব অফিসের পাশাপাশি সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিইসি), কর জরিপ দপ্তরসহ কয়েকটি কর অঞ্চলের কার্যালয় নতুন ভবনে চলে যাবে।

ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও এগিয়ে নিতে সহায়তার আশ্বাস মার্কিন সিনেটরের

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.