
জাতীয় চার সংসদীয় আসন হচ্ছে- লক্ষ্মীপুর-২, সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫।
বুধবার (১৯ মে) কমিশনের ৭৮তম বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব।
ইসি সচিব বলেন, সরকারের ঘোষিত চলমান লকডাউনের কারণে চার সংসদীয় আসনের নির্বাচনের চূড়ান্ত সময়সূচি ঘোষণা করা হয়নি। আগামী ২৪ মে নির্বাচনের পরবর্তী সভা অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে নির্বাচনের ভোট গ্রহণের সময় নির্ধারণ করা হবে।
শূন্য আসনে যেহেতু এসব উপ-নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে, তাই কমিশন চারটি আসনে জুলাইয়ে নির্বাচন আয়োজন করা হবে বলে জানান নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



