
আজ সোমবার (১ মার্চ) দুপুর ২টার দিকে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে চার সংগঠনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, এটা আমার কথা নয়, বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান এবং মার্কিন খাদ্য সংস্থার হিসাবে দেশে এ বছর এবং আগামী বছরে এক মিলিয়ন টন চালের অভাব হবে, প্রায় সাড়ে সাত মিলিয়ন টন গমের অভাব হবে। ফলে এটা দুর্ভিক্ষের পদধ্বনি। দেশে যদি সুশাসন না থাকে কত লোক মারা যাবে জানি না। ডা. জাফরুল্লাহ আরো বলেন, আমাদের অসম্পূর্ণ মুক্তিযুদ্ধকে সবাই মিলে সম্পূর্ণ করতে হবে। এক ব্যক্তি পাকিস্তানের জেলে থেকে একা বাংলাদেশের স্বাধীনতা আনেননি। আমরা সবাই মিলিতভাবে স্বাধীনতা অর্জন করেছি বলে উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর, রাষ্ট্রচিন্তার হাসনাত কাইয়ুম, ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



