Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home আগামী বছর থেকে সকল বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষা
জাতীয়

আগামী বছর থেকে সকল বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষা

By Shamim RezaFebruary 17, 20203 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : আগামী বছর থেকে বুয়েট, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ সকল বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। তিনি বলেছেন, সমন্বিত শিক্ষা আইন দীর্ঘ দিনের দাবি ছিল, সেটি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আশাকরছি খুব শিগগিরই মন্ত্রিপরিষদের নিয়ে যেতে পারব। আমাদের উচ্চ শিক্ষার অ্যাক্রিডিটেশন কাউন্সিল গঠন করেছি। সেখানে সকল বিশ্ববিদ্যালয়ের কোর্স কারিকুলাম থেকে শুরু করে সব সাবজেক্টের মান যেন সঠিক রাখা যায়।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাতে জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনিত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, ন্যাশনাল কোয়ালিফিকেশন ফের্ম ওয়ার্ক সেটিও চ’ড়ান্তকরণের কাজ চলছে। উচ্চ শিক্ষার জন্য প্লান ২০১৮ ও ২০৩০ প্রণয়ন করেছি। বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের যে ন্যুনতম যোগ্যতা থাকা উচিত তারও একটি নির্দেশীকা প্রণয়ন করছি।

তিনি বলেন, সমন্বিত ভর্তি পরীক্ষার দাবি দীর্ঘ দিনের। বিভিন্ন জায়গায় বিশেষ করে নারী শিক্ষার্থীরা এবং যারা আর্থিকভাবে কিছুটা পিছিয়ে আছেন তাদের সারা দেশে ঘুরে ঘুরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেয়া সেটি অত্যান্ত কষ্টকর। তারমধ্যে দিয়ে অনেক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবার সুযোগ থেকে বঞ্চিত হয়। সেটি যেন না হয় সেজন্য সমন্বিত ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সেটি হচ্ছে। আগামী বছর থেকে আশাকরছি অন্যান্য সকল ক্লাস্টারে অর্থাৎ সাধারণ বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রকৌশল বিশ্ববিদ্যালয় এ ধরণের ক্লাস্টারগুলোতেও সমন্বিতভাবে ভর্তি পরীক্ষা গ্রহণ করতে পারব।

তিনি বলেন, কেন্দ্রীয়ভাবে আমরা গবেষণাগার করব। উদ্ভাবনী ল্যাব করব। অর্থাৎ একাডেমী এবং শিল্পের মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে। দেখা যাচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান যোগ্য লোক পাচ্ছে না আবার অনেক শিক্ষিতরা বেকার রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে শিল্প আর সমন্বয়ের মাধ্যমে কর্মজগতের চাহিদা অনুযায়ী কোর্স কারিকুলাম করার জন্য কাজ করছি।

এমপিওভুক্তি নিয়ে বিভিন্ন সমালোচনার জবাবে মন্ত্রী বলেন, এমপিও ভুক্তির যে নীতিমালা হয়েছিল সেই অনুযায়ী এই প্রক্রিয়া শেষ করা হয়েছে। এখন যাচাই বাছাই চলছে। সেখানে কারো হস্তক্ষেপের কোন সুযোগ ছিল না। প্রতিবছরই এই প্রক্রিয়ায় এমপিওভুক্তি করব। যারা আবেদন করেছিলেন সম্পূর্ণ কম্পিউটারাইজড পদ্ধতিতে সেখান থেকে এমপিও ভুক্তির তালিকা করা হয়েছে। এখন যাচাই বাছাইয়ে যদি কারো ভুল তথ্য ধরা পরে তাহলে তালিকা থেকে সেগুলো বাদ পড়বে, অবশ্যই বাদ দেওয়া হবে।

খালেদা জিয়ার মুক্তির বিষয়ে বিএনপি নেতাদের দাবির জবাবে বলেন, খালেদা জিয়ার মুক্তি দাবি করা হচ্ছে। আমি বুঝি না একজন দুর্নীতির দায়ে আসামী, তাকে সরকার কিভাবে মুক্তি দেবে? তার সাজা হয়েছে আদালতে, সরকারের কাছে আবেদনের তো কোন বিষয় না। আদালত দিয়েছে আদালত চাইলে মুক্তি দিতে পারে। আর তারা যদি দোষ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে আবেদন করে সেটা রাষ্ট্রপতির এখতিয়ার।

সংসদ সদস্য হারুনুর রশীদের আনীত সিদ্ধান্ত প্রস্তাবের জবাবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, ২০০৯ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ লাখ ৭৯ হাজার ৭১৭ জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া অতি সম্প্রতি ঘোষিত শিক্ষক নিয়োগ পরীক্ষায় চূড়ান্ত ফলাফল অনুযায়ী শিগগিরই সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ১৮ হাজার ১৪৭ জন সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে।

তিনি বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা সহকারি শিক্ষকের বিদ্যমান শূন্য পদে সরাসরি নিয়োগের জন্য কেন্দ্রীয় প্রাথমিক শিক্ষক নির্বাচন কমিটি কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের দুর্গম হাওর অঞ্চল, দ্বীপ অঞ্চল এলাকার বিদ্যালয়ে শূন্য পদ অগ্রাধিকার ভিত্তিতে প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

জাকির হোসেন বলেন, আমাদের শিক্ষক স্বল্পতা আছে। তবে এ বিষয়ে নতুন নিয়োগকৃত শিক্ষক-শিক্ষিকারা তাদের অগ্রাধিকার ভিত্তিতে উপকূলীয় অঞ্চলে প্রথমে পদায়ন করতে চাচ্ছি। এ বিষয়ে সমস্ত ডিপিওদের চিঠি দিয়েছি এবং নির্দেশনা দেওয়া হয়েছে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘জাতীয় আগামী থেকে পরীক্ষা বছর বিশ্ববিদ্যালয়ে, ভর্তি সকল সমন্বিত
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
স্বরাষ্ট্র উপদেষ্টা

আইনশৃঙ্খলা রক্ষা করা একটি কঠিন দায়িত্ব : স্বরাষ্ট্র উপদেষ্টা

February 2, 2026

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, প্রত্যাশা পররাষ্ট্র উপদেষ্টার

February 2, 2026
ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা

যে কারণে ‘আত্মহত্যা’ করল ঢাবির ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া শিক্ষার্থী

February 2, 2026
Latest News
স্বরাষ্ট্র উপদেষ্টা

আইনশৃঙ্খলা রক্ষা করা একটি কঠিন দায়িত্ব : স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, প্রত্যাশা পররাষ্ট্র উপদেষ্টার

ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা

যে কারণে ‘আত্মহত্যা’ করল ঢাবির ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া শিক্ষার্থী

ধানের শীষ প্রতীক

যেসব আসনে থাকছে না ধানের শীষ প্রতীক

নির্বাচনী প্রচারণায় নির্দেশনা

নির্বাচনী প্রচারণায় ব্যানার ব্যবহারে কিছু নির্দেশনা

barkhasto

চাচাকে বাবা দেখিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়া কর্মকর্তা সাময়িক বরখাস্ত

ফের ৮ ডিগ্রিতে নামতে যাচ্ছে তাপমাত্রা, বজ্র ও শিলাবৃষ্টির আশঙ্কা

মুক্তিযোদ্ধাদের ভাতা

মুক্তিযোদ্ধাদের ভাতা নিয়ে যা জানা গেল

ইসলামী সংগঠন

‘কোনো ইসলামী সংগঠনে নারী শীর্ষ নেতৃত্বে আসতে পারবে না’

পররাষ্ট্র উপদেষ্টা

১২ ফেব্রুয়ারির নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হবে : পররাষ্ট্র উপদেষ্টা

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.