Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা আগামী বিশ্বকাপে খেলবেন কি-না, তা সংশয় দূর করলেন নেইমার
ক্রিকেট (Cricket) খেলাধুলা

আগামী বিশ্বকাপে খেলবেন কি-না, তা সংশয় দূর করলেন নেইমার

By জুমবাংলা নিউজ ডেস্কFebruary 15, 20232 Mins Read

আগামী বিশ্বকাপে খেলা নিয়ে যা বললেন নেইমার

স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপে ব্যর্থ হওয়ায় মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েন নেইমার। এতটাই ভেঙে পড়েন যে পরবর্তী বিশ্বকাপ তো দূরের কথা, আর কখনো ব্রাজিলের হয়ে খেলবেন কিনা, তা নিয়ে দেখা দেয় সংশয়।

আগামী বিশ্বকাপে খেলবেন কি-না, তা সংশয় দূর করলেন নেইমার

Advertisement

তবে দুঃস্মৃতি ভুলে আবারও ঘুরে দাঁড়াতে মরিয়া নেইমার। যদিও চোট কাটিয়ে ফেরার পর পিএসজির হয়ে প্রত্যাশা মেটাতে পারেননি। সর্বশেষ মোনাকোর বিপক্ষে হারের পর পিএসজির ক্রীড়া পরিচালক লুইস কাম্পোসের সঙ্গে বিবাদে জড়িয়ে ক্লাবে নিজের অবস্থান আরও নড়বড়ে করে ফেলেছেন। সেই বিতর্কের রেশ থাকতেই উয়েফা চ্যাম্পিয়নস লিগে মঙ্গলবার রাতে বায়ার্ন মিউনিখের বিপক্ষে নকআউট পর্বের ম্যাচে হেরেছে পিএসজি।

ম্যাচ সামনে রেখে ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে মঙ্গলবার অনুশীলন করেছেন নেইমার। অনুশীলনের ফাঁকে ব্রাজিলের ক্রীড়াবিষয়ক টিভি চ্যানেল টিএনটি স্পোর্টসকে সাক্ষাৎকারও দিয়েছেন। ৩১ বছর বয়সি তারকার সঙ্গে কথা বলেছেন নারী সাংবাদিক ক্লারা আলবুকার্ক।

সাক্ষাৎকারে নেইমার বলেন, তাতে ব্রাজিল সমর্থকদের খুশিই হওয়ার কথা। ২০২৬ বিশ্বকাপ খেলার ইঙ্গিত দিয়েছেন নেইমার। এর আগেও এ ব্যাপারে অনেক সাংবাদিক তার কাছে জানতে চাইলে বিষয়টি এড়িয়ে গেছেন অথবা সময় চেয়েছেন তিনি। তবে কাল সাংবাদিক আলবুকার্কের সব প্রশ্নের উত্তর হাসিমুখেই দিয়েছেন।

নেইমার বলেন, ‘আমি বছর ধরে ধরে এগিয়ে যেতে চাই। এর পর দেখব কী হয়। অবশ্যই অনেক বড় একটা স্বপ্ন আছে। সেটি হলো বিশ্বকাপ জয়।’

পরবর্তী বিশ্বকাপ আসতে আসতে নেইমারের বয়স হবে ৩৪ বছর। তবে মেসি ৩৫ বছর বয়সে কাতার বিশ্বকাপ জিতে আরেকবার প্রমাণ করেছেন, বয়স শুধুই একটা সংখ্যা।

ক্লাব সতীর্থ মেসির অনুপ্রেরণাতেই ২০২৬ বিশ্বকাপ খেলার স্বপ্ন বুনছেন নেইমার, ‘লিওয়ন সবসময়ই অনুপ্রেরণা। সে সবসময় আমাকে সহযোগিতা করে, উৎসাহিত করে। তাকে ৩৫ বছর বয়সে বিশ্বকাপ জিততে দেখে আমিও এটি নিয়ে ভাবতে শুরু করেছি।’

 

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
আর্জেন্টিনার প্রতিপক্ষ

আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রিয়া সম্পর্কে যা জানা জরুরি

June 22, 2026
আর্জেন্টিনা

চমৎকার শুরুর পর ফের জয়ের জন্য প্রস্তুত আর্জেন্টিনা

June 22, 2026
জিলেট

বিশ্বকাপে এবার লোগো ঢেকে রাখার অভিনব কৌশল দেখাল জিলেট

June 22, 2026

Latest News

আর্জেন্টিনার প্রতিপক্ষ

আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রিয়া সম্পর্কে যা জানা জরুরি

আর্জেন্টিনা

চমৎকার শুরুর পর ফের জয়ের জন্য প্রস্তুত আর্জেন্টিনা

জিলেট

বিশ্বকাপে এবার লোগো ঢেকে রাখার অভিনব কৌশল দেখাল জিলেট

স্কালোনি

পানিবিরতি ম্যাচের ছন্দ নষ্ট করছে : স্কালোনি

Messi-Record

মাঠে নামলেই যে সব রেকর্ড ভাঙার সুযোগ মেসির সামনে!

news

মায়ের সঙ্গে পুনর্মিলনে অশ্রুসিক্ত কেপ ভার্দের গোলরক্ষক

trophy

এবারের বিশ্বকাপে ভাঙতে পারে যত রেকর্ড

Worldcup

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

Sports

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

tunisia

এক হালি গোল খেয়ে বিশ্বকাপ থেকে তিউনিসিয়ার বিদায়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa