![]()
ইতালির লা রিপাবলিক ডেইলিকে উয়েফা প্রধান আলেক্সান্দার সেফেরিন বলেন, আমরা আগামী মে মাসের মাঝামাঝি, জুনের প্রথম কিংবা জুনের শেষ দিকে খেলা গুলো শুরু করতে পারি। কিংবা তারপরও যেকোন সময়, নয়তো মৌসুমটি হারিয়ে যাবে।
উয়েফা কখন কখন চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে সে বিষয়ে কিছু বলেননি সেফেরিন। তবে শীর্ষ লিগ ও ক্লাবগুলোর সঙ্গে এখনো আলোচনা চলছে বলে জানান তিনি।
তিনি বলেন, আগামী মৌসুমের শুরুতে চলমান মৌসুমটি শেষ করার প্রস্তাব রয়েছে। পরের মৌসুমটি একটু পরের দিকে শুরু করা হবে। স্লোভেনিয়ার সেফেরিন আরও বলেন, তিনি ব্যক্তিগভাবে বড় ম্যাচগুলো দর্শকশুন্য মাঠে আয়োজন করার বিপক্ষে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



