Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় আগে থেকেই খুঁড়ে রাখা হয় ৩০টি কবর
জাতীয়

আগে থেকেই খুঁড়ে রাখা হয় ৩০টি কবর

By iNews DeskJuly 7, 20212 Mins Read

আগে থেকেই খুঁড়ে রাখা হয় ৩০টি কবরদেশের সবচেয়ে বড় কবরস্থান রাজধানীর রায়েরবাজার কবরস্থান। এখানে প্রতিদিন অন্তত ৩০টি কবর আগে থেকেই খুঁড়ে রাখা হয়। গত সপ্তাহে করোনায় মৃত ১৭ জনের দাফন হয়েছে এখানে। এ পর্যন্ত ১ হাজার ২৬৩ জন করোনা রোগে মৃতের দাফন করা হয়েছে। গতকাল সন্ধ্যায় ইনকিলাবকে এসব তথ্য জানিয়েছেন রায়েরবাজার কবরস্থানের ম্যানেজার লিয়াকত আলী সরকার।

জানা যায়, শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের পেছনে রায়েরবাজার করবস্থানটি নির্মাণ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ডিএনসিসির সূত্র জানায়, দেশের বৃহৎ কবরস্থানটির আয়তন প্রায় ৯৬ একর। মূল কবরস্থান ৮১ দশমিক ৩০ একরের। এখানে সাড়ে ৮৫ হাজার লোকের কবর দেয়ার জায়গা রয়েছে। কবর দিতে মৃতের স্বজনদের কোনও ফি দিতে হয় না। শুধু কবর খোঁড়ার খরচ ও গোরখোদকদের বকশিশ দিলেই হয়।
উত্তর সিটি করপোরেশন এবং কবরস্থান সূত্রে জানা গেছে, এই কবরস্থানে ৮ নম্বর ব্লকটি কেবল করোনায় মৃত ব্যক্তিদের দাফন করা হচ্ছে। গত এপ্রিলে করোনায় মৃত্যুর পরিসংখ্যান হঠাৎ বদলে প্রতিনিয়ত লাশের সংখ্যা বেড়ে যায়। পরে কিছু দিন করোনায় মৃত্যুর সংখ্যা কমে যায়। কিন্তু গত কয়েকদিন থেকে ফের করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে যায়। গত এক সপ্তাহে করোনায় মৃত ১৭ জনের দাফন করা হয়েছে।

গোরখোদকরা জানান, প্রতিদিন ৮ নম্বর ব্লকে অন্তত ৩০টি কবর আগে থেকেই খুঁড়ে রাখা হয়। মেশিন দিয়ে এই কবরগুলো খোঁড়া হয়। তারা জানান, সচরাচর রাত ১১টা পর্যন্ত কাজ করেন তারা। সম্প্রতি করোনা মৃতের সংখ্যা বেড়ে যাওয়ায় এখন আগের চেয়ে ব্যস্ত সময় কাটতে হচ্ছে তাদের। এই কবরস্থানে যে ২৮ জন গোরখোদক রয়েছেন। প্রতিদিন দুই শিফটে দায়িত্ব পালন করতে হয় তাদের। একদল কাজ করেন সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত। আরেক দল বেলা ২টা থেকে রাত ১১টা পর্যন্ত। তবে লাশ এলে মধ্যরাতেও দাফনের কাজ চলে। এমনিতে ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত বন্ধ থাকে কবরস্থান।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৬৩ জনের মৃত্যু হয়েছে, যা দেশে এক দিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু। এ পর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ১৫ হাজার ৩৯২ জনের।

Advertisement
fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • X (Twitter)

The iNews Desk oversees the fast-paced operations of our newsroom with a strong commitment to accuracy, clarity, and impactful storytelling. Backed by a solid foundation in journalism and extensive experience in coordinating daily news coverage, our desk is responsible for assigning stories, guiding reporters, and ensuring every piece meets the highest editorial standards. We are dedicated to delivering timely, responsible, and trustworthy news to our audience while upholding the core values of ethical journalism. Through close collaboration with reporters, editors, and digital teams, the iNews Desk ensures a smooth workflow and maintains content that is relevant, engaging, and aligned with our editorial mission.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa