Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home ট্র্যাভেল আছরাঙ্গা দীঘি: সকল ধর্মের অনুসারীদের তীর্থস্থান ও জয়পুরহাটের অনন্য সৌন্দর্য্য
জাতীয় ট্র্যাভেল

আছরাঙ্গা দীঘি: সকল ধর্মের অনুসারীদের তীর্থস্থান ও জয়পুরহাটের অনন্য সৌন্দর্য্য

By Yousuf ParvezSeptember 1, 2019Updated:September 1, 20192 Mins Read

আছরাঙ্গা দীঘি: সকল ধর্মের অনুসারীদের তীর্থস্থান ও জয়পুরহাটের অনন্য সৌন্দর্য্য

Advertisement
জুমবাংলা ডেস্ক: আছরাঙ্গা দীঘি একটি ঐতিহ্যবাহী দর্শনীয় স্থান। এটি বাংলাদেশের জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নে তুলসীগঙ্গা নদীর পাড়ে অবস্থিত।

ক্ষেতলাল উপজেলার এই আছরাঙ্গা দীঘিটির সুনির্দিষ্ট ইতিহাস পাওয়া যায়নি। তবে জনশ্রুতি রয়েছে, অনেক পূর্বে রাজশাহী জেলার তাহিরপুরে আদি রাজবংশের পুর্বপুরুষ ভট্টনারায়ণের ১৩শ বংশধর মৌন ভট্ট নবম শতকের দিকে এই দীঘিটি খনন করিয়েছিলেন। বরেন্দ্র এলাকা হওয়ায় বর্ষাকাল ব্যতীত বছরের অন্য সময়ে বৃষ্টি না হওয়ার দরুন কৃষি জমিসমূহ চাষের অনুপযোগী হয়।

তখন মৌন ভট্ট এসব কৃষি জমিসমূহকে চাষের উপযোগী করার লক্ষে এই দীঘি খনন করেন। নবম শতকের মাঝামাঝি সময়ে দীঘির কাজ সম্পন্ন হয়। মহান সৃষ্টিকর্তার ইচ্ছায় দীঘিটি পানিতে কানাই কানাই পরিপূর্ণ হয়ে ওঠে। এই দীঘির পানি দিয়েই এলাকার লোকজন অগ্রহায়ন মাসে আমন ধানের চাষ শুরু করে। আর এই ধানের ক্ষেতগুলো পৌষের শুরুতে পেকে লাল রঙ হয়ে যেত। মূলত এই কারণে এ উপজেলার নাম হয়ে যায় ক্ষেতলাল।

বরেন্দ্র এলাকা হওয়ায় বর্ষাকাল ব্যতীত বছরের অন্য সময়ে বৃষ্টি না হওয়ার দরুন কৃষি জমি সমূহ চাষের অনুপযোগী হয়। ঐ কৃষি জমি সমেূহকে চাষের উপযোগী করার জন্য মৌন ভট্ট ৯ম শতকের প্রারম্ভে এই দীঘির খনন কাজ শুরু করেন। নবম শতকের মাঝামাঝি সময়ের মধ্যেই দীঘির কাজ শেষ হয় এবং সৃষ্টিকর্তার ইচ্ছায় দীঘিটি পানিতে টইটুম্বর হয়ে ওঠে। এই দীঘির পানি দ্বারা অগ্রহায়ন মাসে আমন ধানের ফলন হয়। পৌষের শুরুতে ধানের ক্ষেতগুলো পেকে লাল রঙ ধারন করত। আর এ কারনেই এই উপজেলার নাম ক্ষেতলাল হয়েছে।

আছরাঙ্গা দিঘীটির আয়তন প্রায় ২৬.০০ একর। দীঘিটির চতুর্দিকে রয়েছে বাধাই করা ঘাট। সকল ধর্মের অনুসারীদের তীর্থস্থান হিসেবে দিনে দিনে এই দীঘিটি খ্যাতি লাভ করে। এই দীঘিকে কেন্দ্র করে গড়ে উঠেছে সনাতন ধর্মীয় পুরাকীর্তি।

জনশ্রুতি আছে, এই দীঘির পানি কাকচক্ষু জলের মতো স্বচ্ছ। আর এই পানি ছিল সুমিষ্ট, যা ঔষধি হিসেবে ব্যবহার করা হতো। শীতের মৌসুমে নানান জাতের অতিথি পাখির আগমন ঘটে এই দীঘিতে। ক্ষেতলালে অবস্থিত প্রাচীন সভ্যতার লীলা ভূমি এই দীঘিটি যত্নের অভাবে হারিয়ে ফেলছে তার সৌন্দর্য্য।

যেভাবে যাবেন:

জয়পুরহাট জেলা রাজশাহী বিভাগের অন্তর্ভুক্ত। তাই প্রথমে গাবতলী থেকে রাজশাহী গামী যেকোনো বাসে উঠে পড়ুন। রাজশাহী থেকে আবার বাস পেয়ে যাবেন ক্ষেতলাল উপজেলার। আর সেখান থেকে সরাসরি আছরাঙ্গা দীঘি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Yousuf Parvez
  • Facebook
  • X (Twitter)

Dedicated desk news writer with a sharp eye for breaking stories and a passion for delivering accurate, timely, and engaging content. Skilled in news research, fact-checking, and writing under tight deadlines, with a strong commitment to journalistic integrity and clarity.

Related Posts
মহাপরিচালক রহিমের

মহাপরিচালক রহিমের আর্থিক দুর্নীতিতে মুখ থুবড়ে পড়েছে উন্নয়ন কর্মকাণ্ড

July 5, 2026
Current

প্রতিটি বিদ্যুৎ অফিসে অভিযোগ সেন্টার খোলার নির্দেশ

July 5, 2026
সরকারি ছুটি

আগামী ১৬ জুলাই কি সরকারি ছুটি?

July 5, 2026

Latest News

মহাপরিচালক রহিমের

মহাপরিচালক রহিমের আর্থিক দুর্নীতিতে মুখ থুবড়ে পড়েছে উন্নয়ন কর্মকাণ্ড

Current

প্রতিটি বিদ্যুৎ অফিসে অভিযোগ সেন্টার খোলার নির্দেশ

সরকারি ছুটি

আগামী ১৬ জুলাই কি সরকারি ছুটি?

বন্যার সতর্কতা

৫ জেলায় বন্যার সতর্কতা

কমলাপুর স্টেশন

২০২৭ সালে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল

NBR

অডিটের নামে অর্থ আদায়ের প্রতারণা, করদাতাদের সতর্ক করল এনবিআর

প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী জনগণের সাহস ও গৌরবের প্রতীক : প্রধানমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

৭১ যাত্রী

বোর্ডিং গেটে ৫ জন ধরার খবরে পালালেন ৭১ যাত্রী

প্রধানমন্ত্রীর কার্যালয়

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিনকে প্রত্যাহার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa