
আর ১৯ রান করতে পারলেই জাভেদ মিয়াঁদাদকে পেছনে ফেলে শীর্ষে উঠে যাবনে কোহলি। ১৯৯৩ সালে শেষবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলেছিলেন পাকিস্তানি ক্রিকেটার জাভেদ মিয়াদাঁদ। তবে কোহলি পাকিস্তানি গ্রেটকে পেছনে ফেলবেন অনেক কম ইনিংস খেলে। এখনও পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ৩৩টি ইনিংস খেলেছেন বিরাট কোহলি। যেভাবে ক্যারিবীয় বোলারদের বিপক্ষে রান করেন তিনি, তাতে নিশ্চিতই হয়তো আজ রেকর্ডটি ভেঙে ফেলবেন।
পোর্ট অব স্পেনে আজ রোববার আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির সম্ভাবনা থাকলেও, তাতে ম্যাচ ভেসে যাওয়ার সম্ভাবনা নেই। প্রথম ম্যাচ পণ্ড হয়েছিল বৃষ্টিতে। তিন ওয়ানডে ম্যাচের সিরিজে দ্বিতীয় ম্যাচের আগে বৃষ্টিতে ম্যাচ পণ্ড হবে না- এটাই সবচেয়ে বড় স্বস্তি ভারতীয় শিবিরে। একই সঙ্গে বিরাটের নিজের কাছেও ভিভের দেশে এক নতুন রেকর্ড গড়ার হাতছানি।
বিরাটের রেকর্ডের সঙ্গে অনেক লক্ষ্য নিয়েই এই ম্যাচে খেলতে নামছে ভারত। জয়ের চেয়েও এই সিরিজের মাহাত্ম্য ভারতের কাছে অনেক বেশি। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকেই সামনের দিকে তাকাচ্ছে টিম ইন্ডিয়া। ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপ ভারতে। তার আগে এই সিরিজ থেকেই খেলোয়াড় যাচাই করা শুরু করেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



